এক্সপ্লোর

৩১ মার্চ, ৩ দশক আগে এইদিনেই মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন দলিতদের কণ্ঠস্বর অম্বেডকর, পড়ুন কিছু তথ্য

ভারতবর্ষের দলিত সমাজের কাছে অম্বে়ডকর নামটা গভীর শ্রদ্ধা, মর্যাদার। আজীবন দলিত অধিকার রক্ষায় সংগ্রামের নেতা, সেনানি ছিলেন তিনি।

নয়াদিল্লি: আজ ৩১ মার্চ দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। সেগুলির অন্যতম হল, তিনটি দশক আগে আজকের দিনেই মরণোত্তর ভারতরত্ন খেতাব অর্পণ করা হয়েছিল বাবাসাহেব ভিমরাও অম্বেডকরকে। সালটা ছিল ১৯৯০। ভারতবর্ষের দলিত সমাজের কাছে অম্বে়ডকর নামটা গভীর শ্রদ্ধা, মর্যাদার। আজীবন দলিত অধিকার রক্ষায় সংগ্রামের নেতা, সেনানি ছিলেন তিনি। ১৮৯১ এর ১৪ এপ্রিল মধ্যপ্রদেশের মউয়ে জন্ম হয়েছিল তাঁর। দলিত সমাজের উত্থানে, সামাজিক মর্যাদা, তাদের স্বীকৃতি দেওয়ার দাবিতে আজীবন লড়াই করে যাওয়া মানুষটি দেশের সংবিধান রচনারও মূল কারিগর। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনমিক্সের মতো নামি প্রতিষ্ঠান থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পাশাপাশি আইন, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়েও গভীর পড়াশোনা ছিল মানুষটির। তবে শুধু জ্ঞানের জগতে সীমিত ছিল না তাঁর জীবন। নিজেকে সমর্পণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামেও। সেই ময়দানেও এগিয়ে এসেছিলেন নেতার ভূমিকায়। দলিত সংগ্রামের তত্ত্ব নিয়ে সচল ছিল তাঁর কলম। ভারত রাষ্ট্রের চেহারা স্বাধীনতা প্রাপ্তির পর কেমন হবে, সে বিষয়েও সূদুরপ্রসারী ভাবনাচিন্তা ছিল অম্বেডকরের। রাষ্ট্রগঠন, ভারতীয় সংবিধানের খসড়া রচনা, রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠার মৌলিক ভিত তৈরি, ভাবনাচিন্তার মাধ্যমে সেই কাজ এগিয়ে দেওয়া, তাঁর অবদান অসীম। ১৯৫৬ সালে তিনি ধর্মান্তরিত হন। বৌদ্ধধর্ম গ্রহণ করেন। এই ধর্মের ওপর তাঁর একটি বইও আছে, যার নাম দি বুদ্ধ অ্য়ান্ড হিজ ধম্মো। এই বইয়ের চূড়ান্ত পান্ডুলিপি তিনি শেষ করেন সে বছরেই। তবে এই কাজ যেদিন শেষ হয়, তার তিনদিন বাদেই ৬ ডিসেম্বর তিনি দিল্লির বাসভবনে ঘুমের মধ্যে মারা যান। শেষ হয় একটা অধ্যায়।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget