এক্সপ্লোর

নৌসেনার স্টেলথ ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ "আইএনএস চেন্নাই" থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

এদিনের পরীক্ষায় উচ্চ-স্তরের এবং অত্যন্ত জটিল কৌশলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়

নয়াদিল্লি: ফের একবার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নৌসেনার সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। রবিবার, আরবসাগরে মোতায়েন দেশে তৈরি নৌসেনার স্টেলথ ডেস্ট্রয়ার "আইএনএস চেন্নাই" যুদ্ধজাহাজ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ভারত-রুশ যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস-এর।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা চূড়ান্ত সফল। সূত্রের খবর, এদিনের পরীক্ষায় উচ্চ-স্তরের এবং অত্যন্ত জটিল কৌশলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। প্রত্যেকটি ক্ষেত্রে সফল ব্রহ্মোস। প্রতিরক্ষামমন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে ব্রহ্মোস।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্রহ্মোস হল একটি প্রধান ও শক্তিশালী অস্ত্র, যা যে কোনও যুদ্ধজাহাজকে অপ্রতিরোধ্য করে তুলবে। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূমিতে থাকা দূরপাল্লার যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। এই মিসাইলের ফলে, ভারতীয় নৌসেনার ড্রেস্ট্রয়ারের মারণ-ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেল।

এই সফল উৎক্ষেপণ হওয়ার পর ডিআরডিও, ব্রহ্মোস সংস্থা ও ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ডিআরডিও-র সকল বিজ্ঞানীদের অভিনন্দন জানান সংস্থার চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। তিনি বলেন, ভারতীয় সামরিক বাহিনীর শক্তি বিভিন্ন ভাবে বৃদ্ধি করবে ব্রহ্মোস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget