এক্সপ্লোর

Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বাড়ির ছাদের উপর ভেঙে পড়ল প্লেন

Plane Accident: সূত্রের খবর, একজন পাইলট এবং ২ যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটেছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা।

Plane Crash: ব্রাজিলে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। বাড়ির ছাদের উপর আছড়ে পড়ল বিমান। সিসি ক্য়ামেরায় বন্দি হয়েছে বিমান দুর্ঘটনার পরমুহূর্তের বিস্ফোরণের ছবি। দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলের কাপাও দ্য় কানোয়ায়। জানা গিয়েছে, ছোট বিমানটিতে মোট চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দু'জন ছিলেন পাইলট এবং দু'জন যাত্রী। এই বিমান দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।        

এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে বিমান দুর্ঘটনার মুহূর্তের ভিডিও 

এই বিমান দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিমানটি ভেঙে পড়ার ফলে বড়সড় বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ব্রাজিলীয় রাজ্য Rio Grande do Sul- এর একটি উপকূলীয় শহরে এই বিমান দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। শুক্রবার ঘটেছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। সূত্রের খবর, একজন পাইলট এবং ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আরেকজন পাইলটের এখনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী দল তাঁর খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে। স্থানীয় দমকলবাহিনী জানিয়েছে, যে বাড়িতে বিমানটি ভেঙে পড়েছে, দুর্ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল। তার ফলে বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে। বাড়িতে লোক থাকলে আরও অনেকের মৃত্যু হতে পারত।          

কেন ভেঙে পড়ল ওই বিমান? এই প্লেন দুর্ঘটনার পিছনে কী কারণ রয়েছে? 

Radio Gaucha এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর বেশ নিচু দিয়ে উড়ছিল বিমানটি। উচ্চতা হারানোর আগে থেকেই বেশ নিচু দিয়ে বিমানটি উড়ছিল বলে খবর। প্রত্যক্ষদর্শীদের কথায়, ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে নিয়ন্ত্রণ হারান পাইলট। এই বিমানে একটি ইঞ্জিন ছিল বলে খবর। যান্ত্রিক ত্রুটির কারণে এই বিমান ভেঙে পড়েছে নাকি পাইলটের ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাও পাওলো থেকে উড়েছিল এই বিমানটি। তবে কোথায় এই বিমানটি যাচ্ছিল তা এখনও জানা যায়নি। সিসি ক্যামেরায় বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে বিমানটি ওই বাড়ির ছাদে ভেঙে পড়ার পরেই বড়সড় বিস্ফোরণ হয়েছে। বিমানটি ভেঙে পড়ার পরেই দেখা গিয়েছে প্রচুর আগুন।                         

সেরা শিরোনাম

Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget