এক্সপ্লোর

আগে তো পাক অধিকৃত কাশ্মীর ফেরান, তারপর করাচি! ‘করাচি সুইটস’ নাম বদলের দাবি ঘিরে ফঢ়নবিশকে পাল্টা শিবসেনা

স্থানীয় শিবসেনা নেতা নিতিন নন্দগাঁওকরের বান্দ্রা ওয়েস্টে করাচি সুইটস-এর মালিককে দোকানের নাম থেকে ‘করাচি’ বাদ দিতে বলার দাবি ঘিরে বিতর্কের শুরু।

মুম্বই: মুম্বইয়ের বান্দ্রার করাচি সুইটস-এর নাম বদলের দাবির ইস্যুতে শিবসেনা, বিজেপি বাকযুদ্ধ। বিজেপি ‘অখন্ড ভারতবর্ষে’ বিশ্বাস করে, পাকিস্তানের করাচি একদিন ভারতের অংশ হবে বলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের গতকালের ঘোষণার পাল্টা শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাঁর উদ্দেশে বললেন, আগে তো পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরের অংশ ফেরান, পরে আমরা করাচি যাব! করাচি দখলের আগে তাঁকে পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার পরামর্শ দিয়েছেন রাউত। স্থানীয় শিবসেনা নেতা নিতিন নন্দগাঁওকরের বান্দ্রা ওয়েস্টে করাচি সুইটস-এর মালিককে দোকানের নাম থেকে ‘করাচি’ বাদ দিতে বলার দাবি ঘিরে বিতর্কের শুরু। ভাইরাল হওয়া ভিডিওতে নিতিনকে বলতে শোনা গিয়েছে, এটা করতেই হবে। সময় দিচ্ছি। ‘করাচি’ বদলে মারাঠিতে কিছু একটা দিন। রাউত অবশ্য তখনই জানিয়ে দেন, এটা শিবসেনার দলীয় অবস্থান নয়। করাচি বেকারি, করাচি সুইটস গত ৬০ বছর ধরে মুম্বইয়ে আছে। ওদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্কই নেই। এখন নাম বদলাতে বলার কোনও অর্থ হয় না। সেই প্রেক্ষিতেই ফঢ়নবিশ করাচি একদিন ভারতে ঢুকবে বলে মন্তব্য করেন। রবিবারই মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী ও শিবসেনা শরিক এনসিপি নেতা নবাব মালিক ফঢ়নবিশের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে বলেন, দেবেন্দ্রজি যেভাবে বললেন, একদিন করাচি ভারতের অঙ্গ হবে। আমরা তো বহুদিন ধরেই বলছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশকে সংযুক্ত করা উচিত। বার্লিনের দেওয়ালের পতন হতে পারলে কেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক হতে পারে না? বিজেপি এই তিনটে দেশকে মিলিয়ে একটা দেশে পরিণত করতে চাইলে আমরা তা স্বাগত জানাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget