এক্সপ্লোর

Iran Missile Strike: যুদ্ধের আবহে খালি করে দেওয়া হল বুর্জ খলিফা, আকাশে ছুটছে মিসাইল, আমেরিকা-ইজ়রায়েলের হামলার পর ফুঁসছে ইরান

Burj Khalifa Evacuated: শনিবার সকালে প্রথমে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল।

নয়াদিল্লি: নতুন করে যুদ্ধের আশঙ্কা পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েল এবং আমেরিকার আক্রমণের জবাবে আমেরিকার ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলিকে নিশানা করতে শুরু করল ইরান। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার থেকে বাহরাইন, কুয়েত সিরিয়া পর্যন্ত ইরানের রোষ থেকে বাদ যায়নি। পর পর বিস্ফোরণ ঘটেছে একের পর এক শহরে। এমন পরিস্থিতিতে খালি করে দেওয়া হল পৃথিবীর মধ্যে উচ্চতম নির্মাণ,  বুর্জ খলিফা। দুবাইয়েও এদিন রকেট বর্ষণ করেছে ইরান। সতর্কতামূলক ভাবেই তাই খালি করে দেওয়া হল বুর্জ খলিফা। ভারতের দুই সংস্থা পশ্চিম এশিয়ায় বিমান পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে আপাতত। (Burj Khalifa Evacuated) 

শনিবার সকালে প্রথমে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। মুহুর্মুহু রকেট বর্ষণ করে তারা, নিশানা করা হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবন এবং দফতরকেও। খামেনেই এবং পেজেশকিয়ান যদিও সেখানে ছিলেন না, আগেই সরে গিয়েছিলেন বলে জানা যায়। এর পরই পাল্টা জবাব দিতে নামে ইরান। (Iran Missile Strike)

আবু ধাবি এবং দুবাইয়ের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই রকেট বর্ষণ করেছে ইরান। কাদারের দোহা, এমনকি সৌদি আরবের রিয়াধেও তারা রকেট ফেলেছে বলে খবর। দুবাইয়ের বাসিন্দাদের দাবি, তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেন তাঁরা। এত জোরে বিস্ফোরণ ঘটে যে জানলার কাচ পর্যন্ত কেঁপে ওঠে। প্রথমে একটি-দু'টি বিস্ফোরণের শব্দ কানে আসে। সময়ের সঙ্গে আরও বিস্ফোরণ ঘটানো হয়। দুবাইয়ের পাম আইল্যান্ড থেকেও ধোঁয়া আকাশে উঠতে দেখা গিয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে শার্পনেল বিঁধে এশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়। তারা বলে, "এই ধরনের আচরণ বিপজ্জনক আকার ধারণ করতে পারে। কাপুরুষোচিত এমন আচরণে সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে ভূরাজনীতির।"

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে সিরিয়াতেও বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে খবর। কাতার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উড়ে আসছে বলে আগেই ধরা পড়ে তাদের সেন্সরে। সেই মতো সাবধানতা অবলম্বন করা হয়েছিন। তাই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 

কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, কুয়েতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এতে বেশ কিছু কর্মী আহত হয়েছেন। ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ। উপসাগরীয় দেশগুলিতে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেগুলিকেই মূলত ইরান নিশানা করছে বলে মনে করছেন কূটনীতিকরা। 

এমন পরিস্থিতিতে ভারতের দুই বিমান পরিবহণ সংস্থা, Air India এবং IndiGo পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করতে শুরু করেছে। IndiGo জানিয়েছে, ১ মার্চ পর্যন্ত পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করা হচ্ছে। একই কথা জানিয়েছে Air India.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
CJP : ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget