এক্সপ্লোর

কেন মঁ ব্লাঁ পেন-অ্যাপেল ঘড়ি, প্রশ্ন তোলায় ‘হুমকি’ ঋতব্রতর, চাকরি খোয়ানোর মুখে বাম অভিযোগকারী

কলকাতা: সম্প্রতি শিলিগুড়িতে ডার্বি ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন রাজ্যসভার সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে একাধিক ছবিও তোলেন তিনি। তাঁর নিজের দলেরই এক কর্মী ছবিগুলো ফেসবুকে দিয়ে ঋতব্রতকে প্রশ্ন করেছেন, বামপন্থী নেতা হয়ে কীভাবে তিনি এতদামি ঘড়ি, পেন ব্যবহার করছেন ? এই ‘বিলাসবহুল’ জীবনযাত্রা কি বাম মতাদর্শের বিরুদ্ধে নয় ? কিন্তু এরপর ঋতব্রতর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, তিনি প্রশ্ন তোলায় ওই বেঙ্গালুরুবাসী যুবকের তথ্যপ্রযুক্তি সংস্থার দফতরে ফোন করে তাঁকে চাকরি থেকে সরানোর নির্দেশ দেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে আসায় সমালোচনার ঝড় উঠেছে। সূত্রের খবর, দলের ভেতর ঋতব্রতর এধরনের আচরণের কড়া সমালোচনা করে আজই কোনও পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন বাংলার বাম নেতারা। এবিষয়ে লোকসভার সাংসদ এবং পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু সেটা স্বাভাবিক ভাবে গ্রহণ করতে না পেরে কারও চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। আজকেই দিল্লিতে বৈঠকে পলিটব্যুরো সদস্যরা এপ্রসঙ্গে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে শোনা গিয়েছিল। সীতারাম ইয়েচুরি বৈঠক থেকে বেরিয়ে মন্তব্য করেন, ঘটনা খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বামফ্রন্ট স্বচ্ছ পার্টি, এখানে স্বচ্ছতার সঙ্গে কাজ করা হয়। যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা শুধরে নেওয়া হবে। এই ঘটনা নিয়ে ঋতব্রতর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর ফেসবুক অ্যাকাউন্টও সাময়িক সময়ের জন্যে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget