এক্সপ্লোর

সুগত মারজিতকে নিগ্রহে জড়িত ২ ছাত্রী অন্য কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী

কলকাতা: উপাচার্য হেনস্থার ঘটনায় প্রকাশ্যে তৃণমূল-যোগ! মঙ্গলবার বিবেকানন্দ কলেজ ফর উইমেন ক্যাম্পাসে উপাচার্য সুগত মারজিতকে ছাত্রীর ধাক্কা মারার ছবি সকলেই দেখেছেন। এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য! তা হল, ধাক্কা মারায় অভিযুক্তের সঙ্গে ওই কলেজের কোনও যোগই নেই! জানা গিয়েছে, অভিযুক্তের নাম টিঙ্কু দাস। তিনি দেশবন্ধু গার্লস কলেজের পড়ুয়া! সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের প্রথম সারির নেত্রী! তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সহকারি সাধারণ সম্পাদক! টিঙ্কু দাসের পাশাপাশি মঙ্গলবারের আন্দোলনে নেতৃত্ব দেন দেশবন্ধু গার্লস কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের আরেক নেত্রী! ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ওয়াহিদা খাতুন! দেশবন্ধু কলেজেরই অন্য পড়ুয়ারা টিঙ্কু ও ওয়াহিদার ছবি দেখে চিনিয়ে দেয়। শুধু তাই নয়, দেশবন্ধু গার্লস কলেজের ওয়েবসাইটেও টিঙ্কু এবং ওয়াহিদার পরিচয় স্পষ্ট করে বলা আছে! ছাত্র সংসদের পদাধিকারীদের তালিকার তিন ও চার নম্বরে জ্বলজ্বল করছে তৃণমূল ছাত্র পরিষদের দুই নেত্রীর নাম! বিবেকানন্দ কলেজ ফর উইমেনের অধ্যক্ষ সোমা ভট্টাচার্যও জানিয়েছেন, আন্দোলনে সামিল হয়েছিলেন দেশবন্ধু গার্লসের ছাত্রীরা। তিনি বলেন, বহিরাগতরা অনেকেই ছিল। দেশবন্ধুর ৩-৪ জন এসেছিল। যখন রোল নম্বর চাইলাম, তখন ঘর ফাঁকা হয়ে গেল। বহিরাগত-যোগের অভিযোগ তুলে, গোটা ঘটনার নেপথ্যে ইন্ধন খুঁজে পাচ্ছেন নিগৃহীত উপাচার্য। সুগতবাবু বলেন, বহিরাগতরা ছিল। পুরো ঘটনা পরিকল্পনাপ্রসূত, ইন্ধনপ্রসূত। উপাচার্য হেনস্থার ঘটনায় রহস্য দানা বেঁধেছে এক যুবককে ঘিরেও। মঙ্গলবার যাকে দেখা গিয়েছিল উপাচার্যের গাড়ি আটকাতে। এই ছেলেটিকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অধ্যক্ষও! তিনি বলেন, আমরা জিজ্ঞেস করি, তুমি কে ভাই। সোমা ভট্টাচার্যর দাবি, ওই ছেলেটি বলেছিল সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আন্দোলনে যে ছেলেটির যোগ ছিল, তা উপাচার্যের কথা থেকেও স্পষ্ট। তিনি বলেন, ওই ছেলেটি গাড়ি আটকায়। আমি ভাবলাম মেয়েদের কলেজে ছেলে কেন? অন্য মব না আসা পর্যন্ত ছেলেটি গাড়ি আটকে রেখেছিল। সব মিলিয়ে ভোট পর্ব চলাকালীনই শাসক দলের নয়া অস্বস্তির কারণ হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget