এক্সপ্লোর

‘বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কোনও শাহজাদা হবে না’, শাহর আক্রমণের জবাবে পাল্টা ট্যুইট অভিষেকের

পাল্টা আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট।

কলকাতা: পুরসভা নয়। অমিত শাহর নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন। দুই তৃতীয়াংশ ভোটে জিতবে বিজেপিই, শহিদ মিনারের সভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা।

সামনেই রাজ্যের শতাধিক পুরসভার ভোট। অমিত শাহর রবিবারের সভাকে, কার্যত পুরভোটের প্রচার-পর্বের শুরু হিসেবেই দেখছিল বিজেপি। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবারই বুঝিয়ে দিলেন, “এই যাত্রা এখানে থামবে না। বিধানসভায় দুই তৃতীয়াংশ আসনে জিতে যাত্রা শেষ হবে।”

পুরসভা নয়, তাঁর পাখির চোখ ২০২১-এর বিধানসভা। প্রায় চল্লিশ মিনিটের বক্তৃতায় তাঁর মুখে একবারও শোনা গেল না পুরভোটের কথা। বরং বারবারই উঠে এল বিধানসভার প্রসঙ্গ। তিনি বলেন, “মমতা বলতেন, জমানত জব্দ হবে। বিধানসভাতেও সংখ্যাগরিষ্ঠ হবে বিজেপি। আপনারা দু’দশক কমিউনিস্টকে সুযোগ দিয়েছেন। মমতাকে ১০ বছর দিয়েছেন। উন্নতি হয়েছে? পাঁচ বছর মোদি সরকারকে সুযোগ দিন। সোনার বাংলা করে দেখাব।”

রবিবার শহিদ মিনার ময়দানের মঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী বলেনস “কণ্ঠরোধ, অত্যাচার, রাজকুমারকে উত্তরসূরি করার বিচারধারা চলবে না। কোনও শাহজাদা বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে ট্যুইট করেন, “মিস্টার শাহ, বিজেপি যে ধর্মান্ধতা এবং ঘৃণা ছড়াতে চাইছে, সেসব ছাড়াই বাংলা ভাল আছে।”

পর্যবেক্ষকদের একাংশের মতে, আগামী বছরের বিধানসভা ভোট ফাইনাল হলে, পুরভোট সেমিফাইনাল। অমিত শাহর সভা ঘিরে পুরভোটের আগে থেকেই বিধানসভা নিয়ে পারদ চড়তে শুরু করল।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget