এক্সপ্লোর
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, ৩১ অক্টোবর থেকে কোমা আক্রান্ত জেসমিতা হালদারের লড়াই শেষ

কলকাতা: থেমে গেল ডেঙ্গি আক্রান্ত জেসমিতা হালদারের লড়াই। গতকাল রাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ২২ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ২৪ অক্টোবর হাজরার এক হাসপাতালে জেসমিতাকে ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৬ বছরের ওই অন্তঃসত্ত্বা। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৩১ অক্টোবর মৃত সন্তান প্রসব করেন জেসমিতা। তারপর থেকেই কোমায় চলে যান ওই তরুণী। অবশেষে গতকাল তাঁর মৃত্যু হল।
Before You Go
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর






















