এক্সপ্লোর

সিঁথির মোড়-কামারহাটি রুটে বন্ধ অটো, সমস্যায় যাত্রীরা

কলকাতা: শনিবার বিকেল থেকে সিঁথির মোড়-কামারহাটির রুটে বন্ধ অটো। আন্দোলনে পাঁচশোরও বেশি অটোচালক। ফলে ভোগান্তি সাধারণ মানুষের। কলকাতার গণপরিবহণ-ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম অটো। অথচ সেই ক্ষেত্রেই ‘আন্দোলনের নামে খামখেয়ালিপনা!’ একবার নয়, বারবার! এবার তালিকায় জুড়ল সিঁথির মোড়-কামারহাটি রুটের নাম। পারমিটবিহীন অটো বন্ধের জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করে একটি বাস মালিক সংগঠন। আদালতের নির্দেশের প্রেক্ষিতে ধরপাকড় শুরু করে বরানগর ও বেলঘরিয়া থানার পুলিশ। সূত্রের খবর, গত ১৫ দিনে ৪০টি অটো বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও অটো চালকদের একাংশের দাবি, এই সংখ্যাটা একশোরও বেশি। এর প্রতিবাদে শনিবার বিকেল থেকে সিঁথির মোড়-কামারহাটি রুটে অটো চালানো বন্ধ করে দেন চালকদের একাংশ। অটো বন্ধ থাকায়, চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি কাজে বেরিয়ে অনেককেই নাজেহাল হতে হচ্ছে। অটো চালকদের গা-জোয়ারির এখানেই শেষ নয়! সিঁথির মোড়-কামারহাটি রুটে যে সব অটোর পারমিট রয়েছে, তাঁরা রবিবার রাস্তায় গাড়ি নামিয়েছিলেন। কিন্তু তাঁদেরও বাধার মুখে পড়তে হয়। যাত্রীদের জোর করে অটো থেকে নামিয়ে দেয় আন্দোলনকারীরা। এ নিয়ে দু’পক্ষের বচসাও হয়। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে আন্দোলন, আর তার জেরেই চরমে যাত্রী ভোগান্তি। যদিও আন্দোলনকারীদেরই পাশে দাঁড়িয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। আন্দোলনকারী অটো চালকদের একাংশের বক্তব্য, তাঁরা তো পারমিটের জন্য আবেদন জানিয়েছেন। তাহলে কেন ধরপাকড় চালানো হচ্ছে? পুলিশ সূত্রে অবশ্য দাবি, তারা শুধু আদালতের নির্দেশ পালন করছে মাত্র।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget