এক্সপ্লোর

কুরুচিকর মন্তব্য মামলায় হাইকোর্টের তীব্র তিরস্কার বাবুল সুপ্রিয়কে, তদন্তে ৬ সপ্তাহের  স্থগিতাদেশ 

কলকাতা:  কলকাতা হাইকোর্টে ভর্ত্সনা সত্ত্বেও আপাতত স্বস্তিতে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কুরুচিকর মন্তব্যের মামলার তদন্তে অন্তর্বতী স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মহুয়া মৈত্রর করা কুরুচিকর মন্তব্যের অভিযোগের তদন্তে ৬ সপ্তাহের অন্তর্বতী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। যদিও একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানলে মহুয়া মৈত্রের উদ্দেশ্যে বাবুলের মন্তব্যের এদিন কড়া সমালোচনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।তিনি বলেন, এই ধরনের মন্তব্য অনুচিত, নিন্দনীয় এবং নিম্নমানের। বিচারপতি প্রশ্ন তোলেন, কোনও মহিলার প্রতি এটা কোনও ভাষা প্রয়োগ? পাশাপাশি তাঁর মন্তব্য, রাজনীতিতে ভাষার প্রয়োগ নিম্নমানের হয়েছে। বিচারপতি বলেন, হীরেন মুখোপাধ্যায়ের কথা চিন্তা করুন। আপনার দলের অটলবিহারী বাজপেয়ীর কথা ভাবুন। এই ধরনের রাজনীতিকদের তুলনায় এই বিজেপি সাংসদের ভাষার প্রয়োগ অত্যন্ত নিম্নমানের। বাবুলের আইনজীবী জানান, এরপরে অবশ্য মামলার নথি খতিয়ে দেখে তদন্তে ৬ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। হাইকোর্টের ভর্ত্সনার পর নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে বাবুল বলেছেন, আমার ওরকম বলা উচিত হয়নি। তবে যে মামলা করা হয়েছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ও আমাকে ব্যক্তিগত স্তরে বলতেই পারত। অন্যদিকে মহুয়ার মন্তব্য, বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে। সর্বভারতীয় একটি নিউজ চ্যানেলে কুরুচিকর মন্তব্যের মামলায় আলিপুর থানার একাধিকবার তলবের পরেও হাজির না হওয়ায় বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুর আদালত। এই পরোয়ানা খারিজের দাবিতে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে পালটা মামলা করেন তিনি। সোমবার সেই মামলারই শুনানি ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget