এক্সপ্লোর

আইআইএম লখনউয়ে বাঙালি ছাত্রর রহস্যমৃত্যু, হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

লখনউ ও কলকাতা:  আইআইএম লখনউয়ে বাঙালি ছাত্রর রহস্যমৃত্যু। হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।  মৃত ছাত্রের নাম সোহম মুখোপাধ্যায়। তাঁর বাড়ি দক্ষিণ কলকাতায়। সোহম স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সোহমের লখনউ আইআইএম-এর সহপাঠীরা জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা, তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পগুজবও করেন সোহম, তাঁদের ব্যাচের অন্যতম সেরা ছাত্র ছিলেন তিনি। তারপর ঠিক দুদিন বাদে, প্রতিষ্ঠানের হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল সোহমের ঝুলন্ত দেহ। ফ্যানের সঙ্গে ঝুলছিল সোহমের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা, যদিও দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ২৪ বছরের সোহম এমবিএ-র দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকায় তাঁর বাড়ি। বাবা-মা এখানেই থাকেন। আইআইটি গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বেশ কয়েক বছর একটি বহুজাতিক সংস্থায় কাজ করেছেন সোহম। তারপর গত বছরই আইআইএম লখনউয়ে আসেন এমবিএ পড়তে। সোমবার থেকেই আচমকা সোহম কারও সঙ্গে সেভাবে কথা বলছিলেন না। কারও ফোনও ধরছিলেন না। সেদিনের পর তাঁকে হোস্টেল রুমের বাইরে কেউ দেখেননি বলেও জানা গিয়েছে। আপাতত, তদন্তের জন্যে সোহমের ল্যাপটপ এবং মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পড়ুয়ার বন্ধুদের সঙ্গেও কথা বলছে সেখানকার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তাঁরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জেনেছেন বেশ কয়েকদিন ধরে ব্যক্তিগত কোনও সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন সোহম। এই সপ্তাহে একটা ক্লাসও তিনি করেননি। এদিকে আইআইএম কর্তৃপক্ষের দাবি, পড়াশোনায় প্রথম থেকেই খুব ভাল ছিলেন সোহম। এছাড়া প্রতিষ্ঠানের সমস্ত এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও অংশ নিতে দেখা গিয়েছে সোহমকে। সোহমের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে একটি প্রেস বিবৃতি দিয়েছে আইআইএম কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget