এক্সপ্লোর

জেএনইউ-তে হামলার ঘটনা সাজানো, ঐশীর মাথায় রক্ত না রং? পরীক্ষা করা দেখা উচিত, মন্তব্য দিলীপ ঘোষের

রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে হামলার ঘটনা সাজানো। ঐশীর মাথায় রক্ত না রঙ ? পরীক্ষা করা দেখা উচিত। আন্দোলনকে হাওয়া দেওয়ার জন্য এই ঘটনার চক্রান্ত করা হয়েছে।এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা: রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে হামলার ঘটনা সাজানো। ঐশীর মাথায় রক্ত না রং ? পরীক্ষা করে দেখা উচিত। আন্দোলনকে হাওয়া দেওয়ার জন্য এই ঘটনার চক্রান্ত করা হয়েছে।এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, তা নাহলে এবিভিপি-র লোকজনকে মারধর করে আক্রমণকারী কীভাবে চলে যেতে পারল।  তিনি বলেছেন, পুলিশ তদন্ত করে দেখছে, সত্য সামনে আসবে। উল্লেখ্য, গত রবিবার জেএনইউ-র ক্যাম্পাসে ঢুকে মুখোশপরা একদল গুণ্ডা পড়ুযা ও শিক্ষকদের ওপর হামলা চালায়। জখম হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ সহ ৩৪ জন জখম হন। ঐশীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই নৃশংস হামলার নিন্দায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। জেএনইউ-তে হামলা নিয়ে গতকাল সোমবার  দিলীপ ঘোষ বলেছিলেন, 'ওখানে কোন ছাত্র কার সঙ্গে মারামারি করেছে, ..বলতে পারব না। সেটি ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ও প্রশাসনের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ে কোনও গণ্ডগোল না হওয়াই উচিত'। জেএনইউ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের  সমালোচনা করতে  গিয়ে তিনি এ কথা বলেছিলেন।  বিজেপি সাংসদ আরও বলেছিলেন, 'যারা যারা দেশবিরোধী, সংস্কৃতি বিরোধী তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় কাঁদে। কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। এটা তাদের বোধহয় পাওনাই রয়েছে। কারণ, তারা যা ব্যবহার করেছে, এটা অস্বাভাবিক কিছু নয়। শিক্ষাঙ্গন মারামারির জায়গা নয়। মারামারি কে আমদানি করেছে? এই কমিউনিস্টরা করেছে, এসএফআই করেছে। ত্রিপুরা, বাংলা ও কেরলে ছাড়া কলেজে মারামারি শুনি না আমরা। সব এসএফআই করেছে, কংগ্রেস করেছে, এখন হিসেব বরাবর হচ্ছে'। জেএনইউকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কলোনিতে সিপিএমের মিছিল। মিছিলে হাঁটলেন ঐশী ঘোষের মা শর্মিষ্ঠা ঘোষ। তিনি দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ওদের কাছ থেকে এটাই প্রত্যাশিত ।নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেছেন, ভয় পাচ্ছে বলেই উন্মাদের মতো কথা।  মানবিক হওয়ার পরামর্শ  তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget