এক্সপ্লোর

শিশুপাচারকাণ্ডে দু ঘণ্টা জেরা, বক্তব্যে অসন্তুষ্ট, রূপাকে ফের ডাকতে পারে সিআইডি

কলকাতা: শিশুপাচারকাণ্ডের তদন্তে কয়েকদিন আগেই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি। কিন্তু হাজিরা না দিয়ে, ট্যুইট করে জিজ্ঞাসাবাদে সম্মতি জানান তিনি। সিআইডি ঠিক করে, শনিবার তারা রূপার বাড়িতে যাবে। এরপরই, এদিন সকাল এগারোটা কুড়ি নাগাদ রূপার গল্ফগ্রিনের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। নেতৃত্বে ছিলেন এক মহিলা ইন্সপেক্টর। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সিআইডি সূত্রে দাবি, রূপার কাছে জানতে চাওয়া হয়, তিনি কীভাবে জুহি চৌধুরীকে চিনলেন? বিজেপি নেত্রী দাবি করেন, দলের মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে উত্তরবঙ্গ গিয়েছিলেন সেখানেই পরিচয় হয়েছিল। তদন্তকারীরা জানতে চান, জুহি আপনাকে কী বলেছিলেন? রূপা বলেন, জুহি তাঁকে জানান, হোম থেকে কয়েকটি শিশু চুরি হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমি যেন হস্তক্ষেপ করি। সিআইডির প্রশ্ন ছিল, বঙ্গভবনে কেন জুহির সঙ্গে দেখা করেছিলেন রূপা? কেনই বা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে জুহির হয়ে সুপারিশ করেছিলেন? সিআইডি সূত্রে দাবি, শেষ দুটি প্রশ্নের উত্তর এড়িয়ে যান রূপা! জিজ্ঞাসাবাদ পর্বে দু’একবার মেজাজও হারান তিনি! জিজ্ঞাসাবাদ চলাকালীন এদিন রূপার বাড়িতে যান বিজেপির কয়েক জন নেতা। তাঁরা অভিযোগ করেন, রূপাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। সিআইডি অফিসাররা বেরিয়ে যাওয়ার পর একই সুর শোনা যায় রূপার গলাতেও। পাশাপাশি জুহিকে কার্যত শংসাপত্র দেন সাংসদ! যদিও সিআইডি সূত্রে দাবি, রূপাকে জেরা করে তদন্তকারীরা সন্তুষ্ট নন। জুহির বয়ান এবং রূপার বয়ান পরস্পরবিরোধী। বেশ কয়েকটি বিষয়ে রূপা সদুত্তর দিতে পারেননি। কয়েকটি ক্ষেত্রে আবার মিথ্যে বলেছেন! তাই রূপাকে ফের তলব করা হবে বলে সিআইডি সূত্রে খবর। শিশুপাচারকাণ্ডে সিআইডি যে চার্জশিট পেশ করেছিল, তাতে রূপার পাশাপাশি, কৈলাস বিজয়বর্গীয়রও নাম ছিল। তবে অভিযুক্ত হিসেবে নয়। জলপাইগুড়িতে যে হোমের আড়ালে শিশুপাচার চক্র চালানোর অভিযোগ ওঠে, তার কর্ণধার চন্দনা চক্রবর্তী জেরার মুখে রূপা ও কৈলাসের নাম বলেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়। কৈলাসকেও সিআইডি তলব করেছে। কিন্তু তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর হাজিরার ওপর স্থগিতাদেশ জারি করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget