এক্সপ্লোর
চাই স্থায়ী চাকরি, শিয়ালদহ স্টেশন চত্বরে রাতভর বিক্ষোভ বিপর্যয় মোকাবিলা দফতরের অস্থায়ী কর্মীদের
বিক্ষোভকারীরা দাবি করেছেন, চাকরিতে স্থায়ীকরণ, মাসে ন্যূনতম ২৮ দিন কাজ সহ একাধিক দাবিতে গতকাল নবান্নে গিয়ে তাঁরা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছু।

কলকাতা: চাকরিতে স্থায়ীকরণ-সহ একগুচ্ছ দাবিতে শিয়ালদা স্টেশন চত্বরে কাল রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভকারীরা দাবি করেছেন, চাকরিতে স্থায়ীকরণ, মাসে ন্যূনতম ২৮ দিন কাজ সহ একাধিক দাবিতে গতকাল নবান্নে গিয়ে তাঁরা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছু। কাজ না হওয়ায়, বিক্ষোভকারীরা প্রথমে ফিয়ার্স লেনে জড়ো হন। অভিযোগ, পুলিশের অনুমতি না থাকায় সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এরপর রাতভর শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ দেখান বিপর্যয় মোকাবিলা দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা। সরকারিভাবে তাঁদের কিছু জানানো না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিস্তারিত খবর আসছে....
Before You Go
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
সেরা শিরোনাম
জেলার
মালদা
জেলার
উত্তর ২৪ পরগনা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















