এক্সপ্লোর

ঋণ পাইয়ে দেওয়ার নামে ফোন, বিশ্বাস পেতে ব্যাঙ্কের লোগো চুরি, জালে চক্রের কিংপিন কলেজ ছাত্রী ও সঙ্গী ইঞ্জিনিয়র

কলকাতা:  প্রতারণা চক্রের কিংপিন কলেজ ছাত্রী! ঋণ পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার ছাত্রী ও তাঁর সঙ্গী। সাধারণ মানুষকে আকৃষ্ট করতে বিজ্ঞাপনে ব্যবহার করা হত এরকমই নানা শব্দবন্ধ! আর এই ফাঁদেই পা দিতেন বহু মানুষ! এভাবেই দিনের পর দিন রমরমিয়ে চলছিল প্রতারণার কারবার! কিন্তু শেষরক্ষা হল না! পুলিশ সূত্রে দাবি, গত ২৫ নভেম্বর সল্টলেক সেক্টর ওয়ানের একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, কয়েকদিন ধরেই ব্যাঙ্কে ভিড় বাড়ছিল! বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে সবাই সহজ শর্তে ঋণের বিষয়ে জিজ্ঞেস করছিলেন! জানা যায়, ব্যাঙ্ক ও নানা ঋণদানকারী সংস্থার লোগো জাল করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। তদন্তে নামে পুলিশ। অবশেষে জালে ধরা পড়ে চক্রের দুই পাণ্ডা। একজন বাদুরিয়ার প্রিয়া দাস। বসিরহাট কলেজের তৃতীয় বর্ষের এই ছাত্রীকে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্ত জাহাঙ্গির মণ্ডলের বাড়ি বাদুরিয়া। তিনি পেশায় ইঞ্জিনিয়র। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াই ফাই রাউটার, এক্সটারনাল হার্ডডিস্ক, ৪টি মোবাইল ফোন, ২টি ডেবিট কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, মূলত গ্রামের মানুষদেরই টার্গেট করত প্রতারকরা। আর কারা কারা এই চক্রে জড়িত, তা জানার চেষ্টা করছে বিধাননগর পুলিশ।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget