এক্সপ্লোর

মান্নানকে হেনস্থার জের, কাল রাজ্য বাজেট বয়কট কং-বামের, বিকল্প বাজেট পেশের সিদ্ধান্ত

কলকাতা:অধিবেশন বয়কট করে হবে প্রতীকী অধিবেশন। শুক্রবার বাজেটে না থেকে সভাকক্ষের বাইরে হবে বিকল্প বাজেট। রাজ্য সরকারের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে কংগ্রেস ও বামেরা। গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। শুক্রবার বিধানসভার ভিতরে সরকারের বাজেট পেশ। আর সভাকক্ষের বাইরে বিকল্প বাজেট পেশ করবে বিরোধী বাম-কংগ্রেস। সরকারের সম্পত্তি-রক্ষা বিলের প্রতিবাদ ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে হেনস্থার অভিযোগে বৃহস্পতি ও শুক্রবার, বিধানসভার অধিবেশন বয়কটের কথা আগেই ঘোষণা করেছে কংগ্রেস ও বামেরা। এর জেরে, তাদের বিধায়করা, শুক্রবার, অমিত মিত্রর বাজেট পেশের সময় বিধানসভাকক্ষে থাকবেন না। তবে, বাইরে চলবে তাদের প্রতীকী অধিবেশন...বিকল্প বাজেট। যা একইসঙ্গে প্রতিবাদ এবং নজর কাড়ার কৌশল। এই প্রেক্ষাপটে, বিরোধীদের উদ্দেশে পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, নকল কেন, আসল বিধানসভাই তো চলছে! সেখানে উপস্থিত হয়ে বাজেটে অংশগ্রহণ করুন। লেনিন সরণির হাসপাতাল থেকে স্থানান্তরিত করে বাইপাসের ধারে একটি হাসপাতালে এদিন ভর্তি করা হয় আব্দুল মান্নানকে। সেখানে তাঁকে দেখতে যান  বিধানসভার স্পিকার, পরিষদীয় মন্ত্রী। সরকারি ও বেসরকারি সম্পত্তি রক্ষায় সরকারের পেশ করা বিল ঘিরে বুধবার তুলকালাম হয় বিধানসভায়। যাকে দুর্ভাগ্যজনক বলেছেন রাজ্যপাল। বিরোধীদের দাবি, বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ধস্তাধস্তি তো কিছু হয়নি। কোথাও কোনও ধস্তাধস্তির রিপোর্ট নেই। পরক্ষণেই অবশ্য মন্ত্রী বলেন, যা যা ধস্তাধস্তি হয়েছে তা নিজেদের মধ্যেই হয়েছে। আমাদের কেউ ধস্তাধস্তি করেনি, উল্টে বারো জন নিরাপত্তারক্ষী শান্তভাবে দাঁড়িয়েছিল। তারা লিখিতভাবে জানিয়েছে, তাঁদের গায়েও হাত তোলা হয়েছে...তবে এসব নিয়ে এখন ভাবছি না...আগে সুস্থ হয়ে ফিরে আসুক আব্দুল মান্নান। বুধবারের ঘটনার পর বিধানসভা বয়কট করে বাম-কংগ্রেস। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিরোধীশূন্য সভায় সম্পত্তি রক্ষা সংক্রান্ত বিলটি পাশ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু রাস্তায় নেমে আন্দোলনের অস্ত্র পেয়ে গিয়েছে বিরোধীরা।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget