এক্সপ্লোর

পদ ছাড়ার আর্জি জানিয়ে লিখিত প্রস্তাব পাঠিয়ে মানসের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখছে কংগ্রেস

কলকাতা: পদ ছাড়ার আর্জি জানিয়ে পাঠানো হবে লিখিত প্রস্তাব। সেই সঙ্গে অলিখিত ভাবে খোলা রাখা হবে মানস ভুঁইয়ার সঙ্গে আলোচনার রাস্তা। প্রস্তাবের পাশাপাশি কথা বলাও জরুরি। বৈঠকে বললেন সাংসদ অভিজিৎ‍ মুখোপাধ্যায়। মানসের সুরে আব্দুল মান্নানের সিদ্ধান্ত নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে রাখলেন পরিষদীয় দলের উপনেতা নেপাল মাহাতো। মানস ভুঁইয়া যাতে শেষপর্যন্ত চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন, তার জন্য শুধু প্রস্তাব পাঠিয়ে আর্জি জানানোই নয়, আলোচনার বিকল্প পথও খোলা রাখতে চান একাধিক নেতা। এ দিনের বৈঠকে কংগ্রেস সাংসদ অভিজিৎ‍ মুখোপাধ্যায় বলেন, মানসদার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া দরকার। কোথাও কোনও ভুল বোঝাবুঝি হলে মিটিয়ে নেওয়া যেতে পারে। আমি আমার মতো করে মানসদার সঙ্গে কথা বলব। মানসের সঙ্গে কোনও নেতা কথা বলতে চাইলে, তাতে যে দলের আপত্তি নেই, তা অবশ্য বুঝিয়ে দেওয়া হয়েছে শনিবারের বৈঠকে। মানস ভুঁইয়ার প্রথম থেকেই অভিযোগ, পরিষদীয় দলকে এড়িয়ে সুজন চক্রবর্তীকে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিষদীয় নেতা আব্দুল মান্নান। এই প্রশ্নে, মান্নান নয়, কার্যত মানসের পাশেই দাঁড়িয়েছেন পরিষদীয় উপনেতা। নেপাল মাহাতোর দাবি, পিএসির চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত পরিষদীয় দলকে জানিয়ে রাখলে ভাল হত। পদ্ধতি মানলে এত জটিলতা হত না। এখন ঠিকঠাক পদ্ধতি মেনে চলা শুরু হল। মানস ভুঁইয়া যদি শেষ পর্যন্ত পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা না দেন, সেক্ষেত্রে, পিএসি থেকে কংগ্রেস সদস্যদের সরে আসা উচিত বলে, এ দিনের বৈঠকে মত প্রকাশ করেন পিএসির দুই সদস্য শঙ্কর সিংহ ও অসিত মিত্র। তাঁদের বক্তব্য, মানস ভুঁইয়া চেয়ারম্যান থাকলে ওই কমিটিতে মাথা উঁচু করে কাজ করা যাবে না। বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিবাদে ওয়াক আউটের সিদ্ধান্ত নেন আব্দুল মান্নান। যে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন মানস ভুঁইয়া। এ দিনের বৈঠকে, মান্নানের সিদ্ধান্তের সমালোচনা না করলেও বিধায়ক প্রতিমা রজক মনে করেন, অন্য ভাবে প্রতিবাদ করলে ভাল হত।যদিও, মান্নানের দাবি, সেই সময় ওয়াক আউট করা ছাড়া উপায় ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget