এক্সপ্লোর

মোবাইলে অচেনা নম্বর বা সাইট থেকে আসা লিঙ্কে ক্লিক নয়, সেখানেই প্রতারণার ফাঁদ, হুঁশিয়ারি সাইবার বিশেষজ্ঞদের

কলকাতা: যে মোবাইল ফোন আপনার সব সময়ের সঙ্গী, একটু অসতর্ক হলে, সেই মোবাইলের মাধ্যমেই গায়েব হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা! কারণ, যে প্রযুক্তিকে আঁকড়ে ধরে আমরা এগোচ্ছি, প্রতারণার জন্য সেই প্রযুক্তিকেই এখন হাতিয়ার করছে প্রতারকরা! মাত্র ৫০০ টাকায় ‘নামী সংস্থার দামী মোবাইল’ কিম্বা কোনও অনলাইন শপিং সাইটে আকর্ষণীয় অফার! এসএমএস, ইমেল, হোয়াটস অ্যাপের মাধ্যমে, মোবাইলের পর্দায় মাঝেমধ্যেই ভেসে ওঠে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্ক! আর এই ধরনের লিঙ্কে একবার ক্লিক করলেই, সর্বস্বান্ত হতে পারেন আপনি! কিন্তু কীভাবে পাতা থাকে এই ফাঁদ? বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের নজর কাড়বে, এমন কোনও লোভনীয় বিষয়কেই সাধারণত হাতিয়ার করে হ্যাকাররা। সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলেই আপনি ঢুকে যেতে পারেন হ্যাকারের ডোমেনে! অর্থাত, আপনার মোবাইলে থাকা সব তথ্য তখন জালিয়াতের হাতের মুঠোয়! লিঙ্ক ক্লিক করার পরেই শুরু হয় আপনার সিম কার্ড ক্লোন করার প্রক্রিয়া! একটি ফাঁকা সিম কার্ডের মধ্যে হ্যাকার আপনার সিম কার্ডের তথ্য জমাতে শুরু করে। যদিও তখনও এর কিছুই টের পাবেন না আপনি! এরপরই হয়তো দেখবেন, হঠাত করে আপনার মোবাইল নেটওয়ার্ক চলে গিয়েছে! তার মানে, হ্যাকার তার অপারেশন শুরু করে দিয়েছে! রাতে মানুষ ঘুমোয়। তাই রাতকেই বেশি ব্যবহার করে হ্যাকাররা। হ্যাকার আপনার সিম ব্যবহার করে, মোবাইলে থাকা সব তথ্য নিয়ে নেয়। ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড রিজেনারেট শুরু করতে শুরু করে। ভুল পাসওয়ার্ড দিয়ে, ফরগেট পাসওয়ার্ড করে চেঞ্জ করে নিল। কারণ, ক্লোন সিমেই আসবে ওটিপি। লেনদেনকে আরও মসৃণ করতে, অনেক ব্যাঙ্কই এখন চালু করেছে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস’, যাকে আমরা চিনি IMPS নামে। ২৪ ঘণ্টাই মেলে এই পরিষেবা। সব কিছু হয় মোবাইলের নম্বরের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সাফ করার জন্য এখন আধুনিক আইএমপিএস পদ্ধতিকেই বেছে নিচ্ছে জালিয়াতরা। অর্থাত, আপনি যখন মনে করছেন, এমনি কোনও কারণে মোবাইলের নেটওয়ার্ক চলে গিয়েছে, তখন ধাপে ধাপে জালিয়াতের অ্যাকান্টে চলে যাচ্ছে আপনার আমানত! আপনারই সিম কার্ড ব্যবহার করে..আপনারই মোবাইলে থাকা তথ্যকে কাজে লাগিয়ে! কিন্তু বাঁচার উপায় কী? সন্দেহজনক কোনও লিঙ্ক না খুলতে, গ্রাহকদেরও পরামর্শ দেয় ব্যাঙ্কগুলি। তাই চমকপ্রদ অফারের হাতছানি কিম্বা লটারি জেতার লিঙ্ক থেকে সাবধান!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget