এক্সপ্লোর
নিউ টাউনে টিসিএসের কাছে দোকানে আগুন, সিলিন্ডার বিস্ফোরণে মৃত সংস্থার ১ কর্মী

কলকাতা: নিউটাউনে টিসিএসের সামনে খাবারের দোকানে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার ফেটে মারা গেলেন টিসিএসের ১ নিরাপত্তা আধিকারিক। মৃতের নাম জয়ন্ত মণ্ডল। রবিবার রাত ২টো নাগাদ খাবারের দোকানটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ১২-১৩টি দোকানে। দেখতে পেয়ে দৌড়ে যান টিসিএসের নিরাপত্তাকর্মীরা। আগুন নেভানোর সময় দোকানে রাখা সিলিন্ডার ফেটে মৃত্যু হয় টিসিএসের সিকিওরিটি সুপারভাইজার জয়ন্ত মণ্ডলের। পরে দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















