এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন যাবে

মেষ মেষ – ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। বৃষ বৃষ – আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। মিথুন মিথুন – ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে হাত পড়তে পারে। কর্কট কর্কট – আজ দিনের বেলা ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহনে ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সিংহ সিংহ - আজ অর্থ উপার্জনে ভাগ্য ভাল, আর্থিক উন্নতির যোগ রয়েছে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। কন্যা কন্যা – কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। তুলা তুলা - আজ গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। বৃশ্চিক বৃশ্চিক – আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সন্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ধনু ধনু – আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ভাল ফল পাবেন। মকর মকর – প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। কুম্ভ কুম্ভ – প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সংকেত। মীন মীন – আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে ব্যথা হতে পারে। কিছু কেনা বেচার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















