এক্সপ্লোর
উত্তর ভারতে ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম থাকায় দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন

কলকাতা: উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেন পরিষেবা ব্যাহত। দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন। হাওড়াগামী জোধপুর এক্সপ্রেস ১৯ ঘণ্টা, অমৃতসর মেল সাড়ে ১৫ ঘণ্টা, হিমগিরি এক্সপ্রেস ১৩ ঘণ্টা দেরিতে চলছে। ১২ ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল ও রাজধানী এক্সপ্রেস। অন্যদিকে, চম্বল এক্সপ্রেস সাড়ে ১১ ঘণ্টা, বিভূতি এক্সপ্রেস সাড়ে ৮ ঘণ্টা, মুম্বই মেল ভায়া গয়া ৮ ঘণ্টা এবং দুন এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে। বেশ কয়েকটি আপ ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। হাওড়া থেকে জোধপুর এক্সপ্রেস বিকেল ৫টায় ছাড়বে। অন্যদিকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে আপ শিয়ালদা-আনন্দ বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















