এক্সপ্লোর

তারস্বরে গানের প্রতিবাদ, আক্রান্ত প্রৌঢ়া

কলকাতা: পাশের বাড়িতে পার্টিতে তারস্বরে গান চালানোর প্রতিবাদের জের, অসুস্থ মহিলাকে মারধর ও পুলিশকে হেনস্থার অভিযোগ। ৩ তরুণী-সহ গ্রেফতার ১১। পরে ১০ জনের জামিন। হার্টের অসুখ। কানফাটা আওয়াজ সহ্য করতে পারেন না। তাই পাশের বাড়িতে জোরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন একচল্লিশের বি, গড়িয়াহাট রোডের বাসিন্দা রুনু প্রামাণিক। অভিযোগ, এর জেরেই আক্রান্ত হতে হয়েছে তাঁকে। রুনুদেবীর দাবি, পাশের একটি বাড়ির দোতলায় সকাল থেকেই পার্টি চলছিল। গভীর রাত পর্যন্ত তারস্বরে গান বাজানো হচ্ছিল। এতেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাঁর। তারস্বরে আওয়াজে অসুস্থ হয়ে পড়ছিলেন প্রৌঢ়া। রাত তিনটে নাগাদ ফোন পেয়ে ফের ওই বাড়িতে যায় পুলিশ। তখনই অভিযোগকারিণী ও তাঁর ছেলের ওপর চড়াও হয় অভিযুক্তরা। লেক থানার পুলিশকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। রুনুদেবীর অভিযোগ, ‘প্রচন্ড শব্দ করে পার্টি চলছিল। রাত সাড়ে বারোটার পর পুলিশকে খবর দিই। পুলিশ এসে বন্ধ করে দেয়। ১৫ মিনিট পর ফের তাণ্ডব শুরু হয়। পুলিশ যখন এল, তখন ছেলেকে নিয়ে গেলাম। পুলিশের সামনেই চড়াও হল অভিযুক্তরা।’  পার্টিতে উপস্থিত ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও প্রৌঢ়ার দাবি, কয়েকজন পালিয়ে গিয়েছে। শনিবার আলিপুর সিজেএম আদালতে পেশ করা হলে, দশ ধৃতকে জামিন দেন বিচারক। একজনের ৩ দিন জেল হেফাজত হয়েছে। গত অগাস্ট মাসে শব্দদৌরাত্ম্যের ঘটনা দেখেছিল বিজয়গড়। গুরুতর অসুস্থ পূর্ণিমা মৈত্রর বাড়ির সামনে লাগাতার শব্দবাজি ফাটাচ্ছিল পাড়ার কয়েকজন যুবক। এই বৃদ্ধার মেয়ের দাবি, বারবার বললেও, তারা শব্দবাজি ফাটানো বন্ধ করেনি। তার জেরেই মায়ের মৃত্যু হয়। এবার কলকাতাতেই শব্দতাণ্ডবের প্রতিবাদ করায় আক্রান্ত অসুস্থ প্রৌঢা।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget