এক্সপ্লোর
পুলিশের তোলা আদায়ের জেরে লরি দুর্ঘটনা ভিআইপি রোডে, জখম ২

কলকাতা: ফের পুলিশের বিরুদ্ধে লরি আটকে তোলাবাজির অভিযোগ। ঘটনার জেরে দমদম পার্কের কাছে ভিআইপি রোডে লরি দুর্ঘটনা। গুরুতর জখম ২। সকালে ভিআইপি রোড ধরে উল্টোডাঙার দিকে যাচ্ছিল দুটি পাথরবোঝাই লরি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদম পার্কের কাছে তোলার জন্য পুলিশ একটি লরিকে আটকালে পিছনে থাকা লরিটি ওই লরিটিকে ধাক্কা মারে। গুরুতর জখম হন পিছনের লরির চালক ও খালাসি। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
Before You Go
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
সেরা শিরোনাম
জেলার
মালদা
জেলার
উত্তর ২৪ পরগনা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















