এক্সপ্লোর

৬৪দিন জেলে কাটিয়ে মাত্র ৩ মিনিটের শুনানিতেই কালিকাপ্রসাদের গাড়ি চালকের জামিন

কলকাতা: ৬৪ দিন জেলে কাটিয়ে আজ জামিনে মুক্তি পেলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গাড়ির চালক । প্রসঙ্গত, ওই একই অপরাধ করে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।   দুর্ঘটনায় গাড়িতে বিক্রমের পাশে বসে থাকা মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যু হয়। কিন্তু পুলিশ এই ঘটনায় বিক্রমকে গ্রেফতারতো দূর অস্ত, শুধুমাত্র জেরা করেই ছেড়ে দেয়। এই প্রসঙ্গ তুলেই দিন কয়েক আগে কালিকাপ্রসাদের গাড়ির চালকের মা বলেন, জেলের মধ্যে থাকা তাঁর ছেলে তাঁকে প্রশ্ন করেছেন  'মা আমি আর বিক্রম তো একই অপরাধ করেছি! ও সেলিব্রিটি বলে ছাড় পেয়ে গেল? এ কী আইন? কলকাতা ও বর্ধমানের আইন কি আলাদা?' আইনের চোখে যে সবাই সমান, তা আরও একবার প্রমাণিত হল মঙ্গলবার। কলকাতা হাইকোর্টে মাত্র তিন মিনিটের শুনানিতে জামিন পেলেন অর্ণব। মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটে বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি অমিতাভ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদনের শুনানি শুরু হয়। শুরুতেই সরকারি আইনজীবী বলেন,  গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যর। গাড়ির চালক অর্ণব রাও অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে বারণ করা সত্ত্বেও শোনেননি। সরকারি আইনজীবীর এই কথা শুনে বিচারপতি অসীমকুমার রায় বলেন, বিখ্যাত ব্যক্তির নাম বলে আদালতকে প্রভাবিত বা পক্ষপাতদূষ্ট করার চেষ্টা করবেন না। এই মামলার ক্ষেত্রে কী কী তথ্য আপনাদের হাতে আছে, সেটাই শেষ কথা। ৩ মিনিটের এই সওয়াল জবাবের পরেই অভিযুক্ত অর্ণব রাওয়ের জামিন মঞ্জুর করে বেঞ্চ। ১০ হাজার টাকার ২টি সিকিউরিটি বন্ডের বিনিময়ে অর্ণবের জামিন মঞ্জুর করা হয়। পাশাপাশি সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এক্ষেত্রে চালকের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। কিন্তু ৩০৪ এ ধারায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের হতে পারত। অর্ণব রাওকে জামিন দেওয়ার পাশাপাশি ১৬৪ ধারায় তাঁর গোপন জবানবন্দি কেন নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget