এক্সপ্লোর

পাতিপুকুর অগ্নিকাণ্ড:মৃত ২, আশ্রয়হীন বহু মানুষ, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কলকাতা পুরসভার

কলকাতা: পাতিপুকুর রেলব্রিজের কাছে সুভাষ কলোনিতে বিধ্বংসী আগুন। মৃত ২। অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে ভর্তি। ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কলকাতা পুরসভার। সকালে ঘটনাস্থলে যান ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু সেন। কলোনির বাসিন্দাদের জন্য এলাকার ২টি স্কুলে থাকার ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। শুক্রবার রাত ২টো ৪০ মিনিটে বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে সুভাষ কলোনিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ২০টি ঝুপড়ি। আগুন লাগার পরে সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। উদ্ধারকাজে নামে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও। পুড়ে যাওয়া ঝুপড়িগুলি থেকে একই পরিবারের দুই সদস্যের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এদিকে চোখের সামনে দাউদাউ করে পুড়ে যাচ্ছে ঘর। পুড়ছে গৃহস্থালির জিনিসপত্র। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে শেষ সম্বলটুকু। রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনও উপায়ই ছিল না পাতিপুকুরের সুভাষ কলোনির বাসিন্দাদের। শীতের রাতে সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তাঁরা। অপরিসর, ঘিঞ্জি এলাকায় ঢুকতে গিয়ে বিপাকে পড়েন দমকলকর্মীরা। কোনওমতে রেললাইনের উপর দিয়ে জলের পাইপ নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। এর ফলে ভোরের দিকে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget