এক্সপ্লোর
Narkeldanga slum Fire: এবার রাজাবাজারে নারকেলডাঙার ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
রাজাবাজারে নারকেলডাঙার ঝুপড়িতে আজ সকালে আগুন লাগে। আতঙ্কে ঝুপড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ক্যানালের দু’পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

কলকাতা: রাজাবাজারে নারকেলডাঙার ঝুপড়িতে আজ সকালে আগুন লাগে। আতঙ্কে ঝুপড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ক্যানালের দু’পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কিছুদিন আগেই বাগবাজারের বস্তিতে আগুন লেগেছিল। বাগবাজার মহিলা কলেজের কাছে একটি বস্তিতে আগুন ধরে গিয়েছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল অনেক ঝুপড়িই। দলকলের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল। এর কিছুদিন আগেই ইএম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন ধরে গিয়েছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৪০টিরও বেশি ঝুপড়ি। সব হারিয়ে বাসিন্দাদের কনকনে ঠান্ডায় আশ্রয় নিতে হয়েছিল খোলা আকাশের নীচে।
Before You Go
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে" : Sayantan Basu

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















