এক্সপ্লোর

এখনও খোঁজ মেলেনি গঙ্গায় তলিয়ে যাওয়া ফ্লোটেল-কর্তার, খুনের মামলা রুজু

কলকাতা:  ফ্লোটেলকর্তার গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন নিখোঁজের স্ত্রী। ডুবুরি নামিয়ে তল্লাশি চললেও, এখনও খোঁজ মেলেনি ফ্লোটেল কর্তার। শনিবার লঞ্চে করে পিকনিকে গিয়ে গঙ্গায় তলিয়ে যান ফ্লোটেলের একজিকিউটিভ ডিরেক্টর অরিন্দম বসু। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ। ফ্লোটেলের ভাইস প্রেসিডেন্ট অরিন্দম বসু কীভাবে এতজনের সামনে গঙ্গায় পড়ে তলিয়ে গেলেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী অদিতি বসু। পুলিশ সূত্রে দাবি, পশ্চিম বন্দর থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, এটা কোনও দুর্ঘটনা নয়। এর নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। পরিবারের সন্দেহ, প্রথমত, লঞ্চে সাধারণত নিরাপত্তার জন্য একাধিক বন্দোবস্ত থাকে। ফ্লোটেলকর্তার স্ত্রীরও দাবি, অরিন্দম সাঁতার না জানলেও অত্যন্ত সতর্ক ছিলেন। বলেন, ভেরি কেয়ারফুল পার্সন। কয়েকদিন আগে রায়চক গেছিলাম। তখনও সাবধান ছিল। এরপরও তিনি কী করে জলে তলিয়ে গেলেন, তা ভেবে পাচ্ছে না ফ্লোটেলকর্তার পরিবার। পরিবারের দ্বিতীয় সন্দেহ, এতজনের সামনে কীভাবে দুর্ঘটনা ঘটল? স্ত্রীর দাবি, লঞ্চে ৩৩ জন ছিলেন। ওরা অন্ত্যক্ষরী খেলছিল। ফোনে কথা বলতে বলতে যায়। ঝাঁকুনি দেয়। একজন বলে পড়ে গেছেন। পরিবারের সন্দেহ তৃতীয়ত, তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা নয় কেন? নিখোঁজ ফ্লোটেলকর্তার স্ত্রীর দাবি, জলে পড়ার পরও কয়েকজন সহকর্মী অরিন্দমকে দেখতে পান। বলেন, ওরা হাত দেখতে পেয়েছিল। জুতো দেখতে পেয়েছিল। তাঁর প্রশ্ন, তখনই তাঁর স্বামীকে বাঁচানোর চেষ্টা হল না কেন? পরিবারের আরও দাবি, বাড়িতে অনেক পরে খবর দেওয়া হয়। অদিতি বলেন, পৌনে পাঁচটা নাগাদ আমাকে জানায়। দেরিতে খবর পেয়েছি। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার সময় লঞ্চে যারা ছিল, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এর মধ্যে গঙ্গায় তলিয়ে যাওয়া ফ্লোটেলকর্তার খোঁজে রবিবারও চলছে তল্লাশি। গঙ্গায় নেমেছে ডুবুরি। তন্নতন্ন করে খোঁজা হয়েছে বিভিন্ন জায়গা। শনিবার লঞ্চে করে হাওড়ার নাজিরগঞ্জে গঙ্গাবক্ষে পিকনিক করতে যান অরিন্দম। পিকনিক চলাকালীন সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। এদিন সকাল থেকে সেখানে মোতায়েন ছিল পুলিশের লঞ্চ। ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী ও ডুবুরিরা। সকাল দশটা নাগাদ গঙ্গায় নামেন ডুবুরিরা। দু-আড়াই ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। তন্নতন্ন করে খুঁজে দেখা হয় গঙ্গাবক্ষে বিভিন্ন অংশ। কিন্তু, তারপরও নিখোঁজ ফ্লোটেল কর্তার কোনও হদিশ মেলেনি। পুলিশ সূত্রে দাবি, পিকনিকে অংশগ্রহণকারী, রান্না ও পরিবেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও লঞ্চের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা দাবি করেছেন, পিকনিকের সময় সেখানে মদ্যপান চলছিল। কেউ লাইফ জ্যাকেটও পরে ছিলেন না। পুলিশ সবদিকই খতিয়ে দেখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget