এক্সপ্লোর

জিডি বিড়লাকাণ্ড: বিচারের দাবিতে পথে অভিভাবকরা, সামিল এমপি বিড়লার নির্যাতিত শিশুর পরিবারও, পথ অবরোধ, আলোচনার প্রস্তাবও খারিজ

কলকাতা: ক্ষোভের পারদ চড়ছিলই। এবার তা আছড়ে পড়ল কলকাতার রাস্তায়। জি ডি বিড়লাকাণ্ডে রবিবার সকালে রাস্তায় নামলেন অভিভাবকরা। মিছিল থেকে সমস্বরে উঠল চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় বিচারের দাবি। রবিবার সকালে রানিকুঠিতে জি ডি বিড়লা স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা। আসেন নির্যাতিত শিশুর বাবাও। সেখানেই বৈঠক করে একটি ফোরাম তৈরি করেন অভিভাবকরা। তারপর দোষীদের শাস্তির দাবিতে প্রথমে কিছুক্ষণ রানিকুঠিতে রাস্তা অবরোধ করেন তাঁরা। সেখান থেকে মিছিল করে অভিভাবকরা যান টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। শিশুর ছবি এঁকে প্রতীকি বিক্ষোভ দেখানো হয়। ফের রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ অভিভাবকরা। এখান থেকেও স্কুলের অধ্যক্ষার ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিত শিশুর বাবা। এরই মধ্যে বিক্ষোভস্থলে পৌঁছোন ডি সি এসএসডি রূপেশ কুমার। তিনি প্রস্তাব দেন, সোমবার আলিপুর বডিগার্ড লাইন্সে পুলিশের মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসুক অভিভাবকরা। যদিও, অভিভাবকরা এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর টালিগঞ্জে রাস্তা অবরোধ তোলেন অভিভাবকরা। সোমবারও জি ডি বিড়লা স্কুলের সামনে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা। এদিকে, রবিবার সকালে জিডি বিড়লা স্কুলের অভিভাবকরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তাতে অংশ নেন এম পি বিড়লা স্কুলের পড়ুয়া সেই শিশুর মা-ও। তিনি বলেন, আমার ঘটনার বিচার চাইছি। ওই ঘটনায় ব্যবস্থা নেওয়া হলে হয়তো আজ এমনটা হত না। করার আগে ভয় পেত। শিশুটির অভিভাবকদের দাবি, অভিযুক্তদের চিহ্নিত করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বলেন, আমার বাচ্চা আরও ছোট। সে নাম বলতে পারছে না। আঙ্কল বলে চিহ্নিত করেছে। স্কুল বলছে এনাফ নয়। তারা এখনও স্কুলে। ওরা বলছে সাজিয়ে বলছি। আমার বাচ্চা নাকি এখানে এখন পড়েই না। সরিয়ে নিয়ে গেছি। একজন মা কখনও মিথ্যে বলে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget