এক্সপ্লোর

বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত হিডকোর আধিকারিকরা, গ্রেফতার ৩

কলকাতা: সরকারি জমিতে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। শুক্রবারই খবর পৌঁছেছিল হিডকোর কাছে। হিডকোর আধিকারিকরা এসে কাজ বন্ধের অনুরোধও করেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। শনিবার থেকে ফের শুরু হয় নির্মাণ। তখনই বাধে বিপত্তি। অভিযোগ, হিডকোর আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়। তাঁদের আটকেও রাখা হয় বলে অভিযোগ। হিডকোর দাবি, কোনও সরকারি নথি না থাকা সত্বেও বেআইনি ভাবে চলছিল নির্মাণ। অভিযোগ পেয়ে তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ। গতকাল রাতেই গ্রেফতার করা হয় ৩ জনকে। ধৃতদের মধ্যে ছিলেন নিমতার বাসিন্দা রমেশচন্দ্র দে। নিউটাউনের বাসিন্দা কায়ুম আলি মণ্ডল এবং রুস্তম মণ্ডল। এই দু’জন জমির দালালির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা, হেনস্থা, জোর করে আটকে রাখা, নির্দেশ অমান্য-সহ নানা ধারায় মামলা রুজু হয়েছে। পরে যদিও জামিন পেয়ে যান অভিযুক্ত রমেশচন্দ্র দে। বাকি দু’জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, একটি কোঅপারেটিভ সোসাইটির নাম করে হিডকোর জমিতে বেআইনিভাবে আবাসন নির্মাণের কাজ চলছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনায় দালাল চক্রের হাত থাকতে পারে। আবাসনের নাম করে কারও কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু, সরকারি জমিতে এভাবে প্রকাশ্যে বেআইনি নির্মাণের সাহস হয় কীভাবে? নেপথ্যে বড়সড় কারও মদত রয়েছে? উত্তর খুঁজছে পুলিশ।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget