এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন

মেষ
আজ সারাদিন কোনও কারণে অর্থ নষ্ট হতে পারে। চোখের কোনও সমস্যার জন্য কর্মস্থানে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসার দিক দিয়ে উন্নতি দেখা দেবে। বন্ধুর কোন প্রকার সাহায্য করতে হতে পারে।
বৃষ
সমাজের কোনও কাজে সারাদিন কেটে যেতে পারে। ব্যবসার দিক দিয়ে কোন প্রকার উন্নতি লাভ আসতে পারে। পরিবারের কোনও কারণে অর্থ ব্যয় হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে।
মিথুন
শরীরের কোনও প্রকার কষ্টের জন্য সারাদিনটা ভাল যাবে না। যারা চাকরি করেন তাদের কর্মস্থানে সুনাম বৃদ্ধি। আজ উদ্দম নিয়ে যে কাজ করবেন তাতে সাফল্য লাভ।
কর্কট
ব্যবসার দিকে আজ ভাল ফল পাবেন না। পুরনো কোনও রোগ ফিরে আসতে পারে। যারা কর্ম নিয়ে চেষ্টা করছেন তাদের দিকে একটু বাধা পড়বে। সন্তানের ব্যাপারে চিন্তা থাকবে।
সিংহ
প্রেমের ব্যাপারে আজ ভাল সাফল্য লাভ করতে পারবেন। অকারণে কোনও প্রকার অপমান আসতে পারে। সংসারের ব্যাপারে উদাসীন ভাব। আজ কোনও প্রকার অসৎ পথে অর্থ আসতে পারে।
কন্যা
বাড়িতে সোনা আসায় কোনও লাভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কাউকে কাছে পেতে পারেন। রাজনীতির লোকেরা ভাল ফল পাবেন। দূরের কোন আত্মীয় বাড়িতে আসতে পারে।
তুলা
আজ ফাটকায় আয় বাড়তে পারে। ব্যবসার জন্য দিনটি ভাল। বাড়ি ঘর পরিবর্তন হতে পারে। সন্তানের ব্যাপারে হতাশা আসতে পারে। পাশের বাড়ির লোকের সঙ্গে অশান্তি।
বৃশ্চিক
প্রেমের আঘাতে মনে কষ্ট। শ্বশুড় বাড়ির থেকে কোনও কিছু প্রাপ্তি। পুত্র কন্যার জন্য কিছু ব্যয়। হাঁটা চলা ধীরে করুন, আঘাত আসতে পারে। ব্যবসার জন্য নতুন ভাবে চিন্তা করুন।
ধনু
আজ সারাদিন যে কোনও চেষ্টার সাফল্য লাভ পাবেন। গুরুজনের সাহায্যে কর্মে উন্নতি। ব্যবসার দিকে ভাল সুযোগ আসছে। অপর ব্যক্তির কারণে সংসারে অশান্তি।
মকর
সারা দিন সুখ দুঃখেই দিনটি কাটবে। সন্তানের ব্যাপারে উৎসাহ লাভ। কোনও জীব-জন্তুর থেকে বিপদ আসতে পারে। পড়াশোনাতে ভাল মন বসবে। অর্থভাগ্য মধ্যম।
কুম্ভ
সংসারের চাপের জন্য মনে অবসাদ আসতে পারে। কোনও পড়ে থাকা কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে কোনও কাজের জন্য সারাদিন নষ্ট হতে পারে। দূরের কোন ব্যক্তির খারাপ খবর আসতে পারে।
মীন
বুঝে কথা বলুন, কর্মস্থানে অশান্তি বাধতে পারে। খেলাধুলাতে আজ জয় লাভের সম্ভাবনা। সংসার খরচে বা ব্যবসার জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। পূজা পাঠে মনের আনন্দ লাভ।
Before You Go
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda





















