এক্সপ্লোর
সল্টলেকের লাবণিতে সাইকেলে ধাক্কা বাসের, আহত ৪ বছরের ছাত্রী

কলকাতা: সল্টলেকের লাবণি আইল্যান্ডে বাসের ধাক্কায় জখম হল ৪ বছরের এক স্কুল ছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসে ভাঙচুর করেন। বেলা ১১টা নাগাদ বাবার সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল খুদে ওই ছাত্রী। তখন নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস সাইকেলে ধাক্কা মারে। মাথায় চোট পাওয়া মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার





















