এক্সপ্লোর

সাইবার-হানা মোকাবিলায় পৃথক এজেন্সি গঠনের পথে সেনা

কলকাতা: আগে শত্রুরা হানা দিত জল, স্থল ও অন্তরীক্ষের মাধ্যমে। কিন্তু, বর্তমান যুগে সাইবার-দুনিয়ার মাধ্যমেও হানা দিচ্ছে শত্রুরা। আর এই হানার প্রভাব ও বিস্তার প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই প্রেক্ষিতে ক্রমবর্ধমান সাইবার-হানা রুখতে পৃথক সাইবার এজেন্সি গঠনের জোর ভাবনাচিন্তা চালাচ্ছে দেশের সেনাবাহিনী। মঙ্গলবার, সেনা দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এম এম নারাভানে। সেখানেই তিনি জানান, সাইবার-হানা মোকাবিলায় একটি ইন্টার-সার্ভিসেস সাইবার এজেন্সি গঠন করার পথে এগিয়ে চলছে সেনা। এই সংক্রান্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই একে চূড়ান্ত রূপরেখা দেওয়া হবে। সেনার পূর্বাঞ্চলীয় প্রধান বলেন, সামরিক বাহিনীর তিন বিভাগ- স্থল, নৌ ও বায়ুসেনার থেকে বাছাই করা কর্মীদের নিয়ে এই এজেন্সি তৈরি হবে। সামরিক বাহিনীর যে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (আইডিএস) রয়েছে, তার অধীনেই কাজ করবে এই এজেন্সি। তিনি যোগ করেন, গোটা দেশে ছড়িয়ে থাকা সামরিক বাহিনীর বিভিন্ন শাখা-প্রশাখার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাইবার-হানা সংক্রান্ত তথ্য জোগাড় ও তার মোকাবিলা করার দায়িত্ব থাকবে আইডিএস-এর ওপর। এজেন্সির মাথায় থাকবেন একজন দুই-তারকা পদমর্যাদার অফিসার। নারাভানে জানান, এই এজেন্সি পূর্ণ কমান্ডের মতো আঞ্চলিক বা কেন্দ্রিক হবে না। তবে, এর বিস্তার দেশ-ব্যাপী হবে। তিনি বলেন, কোনও এক ব্যক্তির পক্ষে দিল্লিতে বসে পুরো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর মোকাবিলা করতে একটি পূর্ণ-সমন্বয়ের প্রয়োজন। যেমন, প্রত্যেক হেডকোয়ার্টারে সাইবার-নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দক্ষ বিশেষজ্ঞ ইউনিট ও সেল থাকবে। তারাই গোটা প্রক্রিয়ার দায়িত্ব নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা

ভিডিও

GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
Ghantakhanek Sange Suman(১৯.০৩.২০২৬) পর্ব ১ : প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা, পরের তালিকায় বড় চমক অভয়ার মা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Embed widget