এক্সপ্লোর

জোড়াবাগানে বালিকা খুন: ১ জনকে আটক করল পুলিশ

গতকাল সকালে জোড়াবাগানে মামার বাড়ির কাছে একটি বাড়ির চারতলার সিঁড়ি থেকে উদ্ধার হয় ৮ বছরের ওই বালিকার মৃতদেহ।

  কলকাতা: জোড়াবাগানে ৮ বছরের বালিকা খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ ওই খুনের ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে খবর, যে বাড়ি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়, সেই বাড়ির কেয়ারটেকারের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে জোড়াবাগানে মামার বাড়ির কাছে একটি বাড়ির চারতলার সিঁড়ি থেকে উদ্ধার হয় ৮ বছরের ওই বালিকার মৃতদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করছে, প্রথমে তাকে মারধর করা হয়, তারপর চলে শ্বাসরোধ করে খুনের চেষ্টা। মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি দিয়ে আঘাত করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। শোভাবাজার থেকে জোড়াবাগানে মামার বাড়ি বেড়াতে এসেছিল ৮ বছরের ওই বালিকা। গত পরশু রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বাড়ির লোক জোড়াবাগান থানায় মিসিং ডায়রি করেন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি বহুতলের সিঁড়িতে বালিকার মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। তাঁরা অভিযোগ করেছেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই বালিকাকে খুন করা হয়েছে। পুরসভার স্থানীয় কো-অর্ডিনেটরের অভিযোগ, যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে ওই বালিকাকে। ঘটনাস্থলে জোড়াবাগান থানার পুলিশ ছাড়াও আসেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। আনা হয়ে পুলিশের স্নিফার ডগ। আসে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং-ও। শহরের মধ্যে এভাবে এক বালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন, দোষীদের গ্রেফতারের জন্য সবরকম চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, স্নিফার ডগ রবীন্দ্র সরণির ২টি দোকানের দিকে ইঙ্গিত করে। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই বালিকা মামারবাড়িতে আসার পর যাদের সঙ্গে খেলাধুলো করে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget