এক্সপ্লোর

কলকাতায় গ্রেফতার খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম চক্রী বুরহান শেখ

কলকাতা: ৪ বছর পরে খাগড়াগড়কাণ্ডের অন্যতম চক্রী বুরহান শেখ গ্রেফতার। কলকাতার মুচিপাড়া থেকে বুরহান শেখকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। খাগড়াগড়কাণ্ডের পরই পালিয়ে বেড়াচ্ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিনের (জেএমবি) নেতা বুরহান শেখ। পলাতক বুরহানের মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা। এনআইএর ওয়ান্টেডের তালিকায় ছিল বুরহান। বর্ধমানের মঙ্গলকোটে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল এই বুরহান। শিমুলিয়ার মাদ্রাসাতেই চলত জঙ্গি প্রশিক্ষণ, মগজ ধোলাই।

২০১৪ সালের ২ অক্টোবর দুর্গাষ্টমীর দিন বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমান জেলার খাগড়াগড়। গৃহস্থ বাড়িতে ভাড়া নিয়ে চুপিসাড়ে সেখানে বম্ব ও রকেট বানানোর সময় আচমকা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটে। তদন্তে নেমে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জেএমবি-র মডিউল ও স্লিপার সেলের খোঁজ পায় এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানতে পারে যে, শুধু বর্ধমান নয়, এরাজ্যের একাধিক জেলায় জঙ্গিরা ডেরা খুলে রেখেছে।

এই ঘটনার তদন্তে নেমে এক-এক করে এরাজ্যে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম এবং অসমের বরপেটা, সাহিবগঞ্জ ও ঝাড়খণ্ডের পাকুরে জঙ্গি-নেটওয়ার্কের হদিস পান তদন্তকারীরা। তাঁরা জানান, এরাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ মাদ্রাসার আড়ালে সেখানে জেহাদি প্রশিক্ষণ শিবিরও চালাত জেএমবি। সেরকমই জঙ্গি-শিবিরের খোঁজ মেলে মুর্শিদাবাদের বেলডাঙা ও মোকামনগরে, বীরভূমের নানুরে এবং বর্ধমানের খাগড়াগড় ও শিমুলিয়াতে।

ঘটনার প্রায় ৬ মাসের মাথায় আদালতে চার্জশিট পেশ করেছিল এনআইএ। ২০১৫ সালের মার্চ মাসে দায়রা আদালতে ১৬৪ পাতার চার্জশিট পেশ করে এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ রোধ আইন বা ইউএপিএ-র পাশাপাশি দেশদ্রোহিতা, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র আইনেও মামলা রুজু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget