এক্সপ্লোর

রোজভ্যালিকাণ্ডে হঠাত্‍ তত্‍পর কলকাতা পুলিশ, মামলা রুজু করে শুরু তদন্ত

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সিবিআই যখন দুই তৃণমূল সাংসদকে গ্রেফতার করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন এই রোজভ্যালির তদন্তে হঠাৎই সক্রিয় কলকাতা পুলিশ। এক আমানতকারীর অভিযোগের প্রেক্ষিতে এবার রোজভ্যালি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করল তারা! বেহালার পর্ণশ্রীর বাসিন্দা শিখা মাইতির অভিযোগ, তিনি রোজভ্যালির একটি প্রকল্পে ৪৬ হাজার টাকা জমা দেন। কিন্তু, মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সেই টাকা তিনি ফেরত পাননি। গতবছর ১৯ জুলাই শিখা মাইতি আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পাঁচটি কেন্দ্রীয় সংস্থা সেবি, এসএফআইও, আরবিআই, ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগ জানান। শিখা মাইতির দাবি, এরপর দীর্ঘদিন তাঁর অভিযোগ নিয়ে সেরকম কোনও নাড়াচাড়া হয়নি। গত মঙ্গলবার তাঁর আইনজীবীর কাছে লালবাজার থেকে একটি ফোন আসে। শিখা মাইতি আরবিআই-এ যে চিঠি পাঠিয়েছিলেন তা পৌঁছয় লালবাজারে। এরপর তৎপর হয় কলকাতা পুলিশ। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র,৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ ও ৪২০ ধারায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। তবে বেহালা থানায় অভিযোগ হলেও ডিসি সাউথ ওয়েস্ট মীরজ খালিদ জানিয়েছেন, এই মামলার তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। কিন্তু, রোজভ্যালিকাণ্ডের তদন্ত তো সিবিআই করছে, তাহলে হঠাৎ করে কি কলকাতা পুলিশ এই মামলার তদন্ত শুরু করতে পারে? এই মামলায় কি কাউকে গ্রেফতার করতে পারে তারা? কী বলছেন আইনজীবীরা? তাঁরা বলছেন, এ ব্যাপারে কোনও বাধা নেই। রোজভ্যালিকাণ্ডে তাপস-সুদীপের গ্রেফতারির পর থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বারবার সরব হয়েছেন। ছুঁড়ে দিয়েছেন হুঁশিয়ারি। সুদীপের গ্রেফতারির দিন তিনি বলেছিলেন, আমার হাতেও সরকার আছে, আমিও গ্রেফতার করতে পারি..কিন্তু করব না। এই মামলায় বাবুল সুপ্রিয়, সুজন চক্রবর্তীর মতো বিরোধী দলের নেতাদেরও গ্রেফতারির দাবি জানিয়েছেন মমতা। সোমবার লালবাজারের এক মুখপাত্র জানান, সিবিআইকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget