এক্সপ্লোর

কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীর শ্লীলতাহানি, অভিযোগ বন্ধুদের বিরুদ্ধেই

রাতের কলকাতায় চলন্ত গাড়িতে ২১ বছরের তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। মহেশতলার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, গতকাল রাতে যাদবপুরে বান্ধবীর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে, গাড়িতে তাঁর শ্লীলতাহানি করে দুই বন্ধু।

কলকাতা: রাতের কলকাতায় চলন্ত গাড়িতে ২১ বছরের তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। মহেশতলার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, গতকাল রাতে যাদবপুরে বান্ধবীর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে, গাড়িতে তাঁর শ্লীলতাহানি করে দুই বন্ধু। তরুণীর দাবি, তিনি কোনওমতে ভবানীপুর এলাকায় গাড়ি থেকে নেমে পড়েন। এরপর রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ। রাতের কলকাতায় নারীরা কতটা নিরাপদ, সাম্প্রতিক অতীতে এই প্রশ্ন বারবার উঠেছে। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে শুরু করে বাইপাসের ওপর অভিষিক্তা আবাসনের কাছে যুবতীর শ্লীলতাহানি রুখতে গিয়ে মহিলার আক্রান্ত হওয়ার ঘটনা, তোলপাড় হয়েছে কলকাতা সহ গোটা রাজ্য। পুলিশ ও প্রশাসন থেকে বারবার পদক্ষেপ করা সহ একাধিক আশ্বাস দেওয়া হয়েছে। তবে ছবিটা যে তাতে পুরোপুরি পাল্টায়নি, মঙ্গলবার রাতের ঘটনা তার প্রমাণ। অভিযোগকারিণী ওই তরুণীর দাবি, যে যুবকেরা তাঁর শ্লীলতাহানি করেছে, তাদের তিনি আগে থেকে চিনতেন না। অভিযুক্তরা তাঁর বন্ধুর পরিচিত। সংবাদমাধ্যমে ওই তরুণী বলেছেন, 'আমার এক বন্ধু ওর প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। আমাকেও যাওয়ার জন্য অনুরোধ করে। আমি যেতে চাইনি। ওকে বলি তোরা যা, আমার শরীর খুব একটা ভাল নেই। পরে ও জোরাজুরি করে। বলে চল। গিয়ে পার্টি করব। তাই গিয়েছিলাম।' ওই তরুণী জানান, গাড়িতে তাঁর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডও ছিল। তরুণীর কথায়, 'আমার বয়ফ্রেন্ড গাড়িতে সামনে বসেছিল। আমি ও আমার বন্ধু মাঝে বসেছিলাম। পিছনে ছিল ওর প্রেমিক ও আরও দুই বন্ধু। গাড়ি চলতে শুরু করলে ওর বন্ধুরা আমার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। ওরা গাড়ি নিয়ে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। আমি কোনও মতে গাড়ি থেকে নামতে পারি।' তরুণী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget