এক্সপ্লোর

সাধারণ মানুষ এখন মমতা নয়, মোদীকে চান, দাবি রুডির

কলকাতা: নোট-ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি।

শুক্রবার নৌসেনার একটি জাহাজ উদ্বোধন করতে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্সে (জিআরএসই) এসেছিলেন রুডি। সেখানে নোট-বাতিল এবং সংসদ অচল বিতর্কে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেন তিনি।

নোট বাতিলের হয়ে এদিন জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় মন্ত্রী। জানিয়ে দেন, ডিমোনেটাইজেশন হল কেন্দ্রের একটা নীতি। এখান থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্নই নেই। আমরা এই নিয়ে সংসদের ভিতরে বা বাইরে যে কোনও আলোচনায় রাজি। তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময়ই মোদী জানিয়েছিলেন, কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রুডি সাফ জানান, একটা সময় সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। কিন্তু, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁরা রয়েছেন। বলেন, সাধারণ লোকের জন্য লড়াই চালানোর দাবি করে আসা দিল্লি বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা বুঝে গিয়েছেন, মানুষ আর তাঁদের চান না।

তিনি যোগ করেন, দিল্লিতে বা এই রাজ্যে এমন অনেক বড় রাজনৈতিক নেতা রয়েছেন, যাঁদের কাছ থেকে সাধারণ মানুষ দূরে সরে যাচ্ছে। এর জেরেই একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে তাঁদের মনে।

সংসদ অচল হওয়ার জন্যও সরাসরি তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেন কেন্দ্রীয় দক্ষতা বিকাশ এবং উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, সংসদে যা ঘটছে তার দায় তৃণমূলকে নিতে হবে।

রুডি বলেন, তৃণমূল ও তার ‘পার্টনার’ কংগ্রেস একযোগে সংসদে হাঙ্গামা করছে। তৃণমূলের সৌজন্যে এখন তারা একযোগে এটা নিশ্চিত করছেন, যে সংসদ যাতে অচল থাকে।

মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর মন্তব্যকেও কটাক্ষ করেন রুডি। বলেন, সকলেই জানে গত ৬০ বছরে কারা দুর্নীতি করে আসেছে। টু-জি হোক বা কয়লা অথবা অগুস্তা—তালিকা অনন্ত। ফলে, এসব নিয়ে কথা বলে লাভ নেই।

শুধু তাই নয়। সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ তুলেছেন রাহুল, তাকেও খণ্ডন করেন রুডি। বলেন, ওনার জন্য সংসদের একটি আসন বরাদ্দ রয়েছে। ওনার কাছে একটা মাইক্রোফোনও আছে। উনি সেখানে না বলে, সংসদের বাইরে কথা বলাটা পছন্দ করেন। তাঁর কটাক্ষ, সকলেই অপেক্ষা করছেন, রাহুল কবে সংসদের ভিতরে বলবেন।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget