এক্সপ্লোর

বরানগরের আলমবাজারে এক যুবকের তলোয়ার নিয়ে হামলা, জখম ৫, কেন এমন করল সে, জানুন

বরানগর:  রাতের বরানগরে টারজানের তরোয়ালবাজি। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ টারজান নামে এক ব্যক্তি তরোয়াল হাতে দাপাল এলাকা। তরোয়ালের কোপে ৬ জন আহত। এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের দাবি, চিৎ‍কার করতে করতে তরোয়াল হাতে এক ব্যক্তি রাস্তায় ছুটতে থাকে। প্রথমেই স্থানীয় কয়েক জন যুবকের উপর চড়াও হয়। এলোপাথাড়িভাবে তরোয়াল চালায়। রক্তে ভেসে যায় রাস্তা। বুধবার সকালেও, রাস্তায় চাপ চাপ রক্ত। স্থানীয় সূত্রে দাবি, এরপর ওই যুবক উন্মত্তের মতো ফের তরোয়াল ঘোরাতে ঘোরাতে ছুটতে থাকে। যেই থামাতে গিয়েছেন তার উপরই চড়াও হয়েছে। কারও হাতে, কারও পিঠে, কারও ঘাড়ে বসিয়েছে তরোয়ালের কোপ। তরোয়ালের ঘায়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তার মধ্যে একজনকে আশঙ্কাজনক ভাবে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। রাতে আলমবাজারের কাছে আম্বেডকর কলোনি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বছর চল্লিশের ওই ব্যক্তির নাম সুরজ কুমার রাই ওরফে টারজান। তাকে থানায় নিয়ে গেলে সেখানে ফের নাটক। অভিযোগ, বরানগর থানার মধ্যেই সাব ইন্সপেক্টরকে খুনের হুমকি দেয় টারজান। রীতিমতো তেড়ে যায়। পুলিশ অফিসাররা তাঁর হাত জাপটে ধরে পরিস্থিতি সামাল দেন। কিন্তু, টারজান তখনও ফুঁসছে। বার বার সে পুলিশ অফিসারদের খুনের হুমকি দিতে থাকে। পুলিশ মনে করছে, এ একেবারে সাইকো কিলারের মতো আচরণ। ধৃত ব্যক্তির মানসিক কোনও সমস্যা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget