এক্সপ্লোর

বৈশাখী ‘বিপদের বন্ধু’, অকপট শোভন, কোনওদিন উপকারে আসেনি, পাল্টা মেয়র-পত্নী

কলকাতা: বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার অকপট মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৈশাখীকে তিনি উল্লেখ করলেন বিপদের বন্ধু হিসেবে। বললেন, বৈশাখী বিপদের বন্ধু। ও ওর পরিবার, যদি বিপর্যয়ের সময় আমার পাশে না দাঁড়াত, তাহলে আজ আমি যে জায়গায় তাহলে তার অবলুপ্তি ঘটত। কিছু হলে, বলব আগে আমাকে আঘাত করুন। অন্যদিকে, স্বামীর মুখে বৈশাখীর নাম উঠে আসায় ক্ষোভ উগড়ে দিয়েছেন মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়। বললেন, বৈশাখী শোভনের কী উপকারে লেগেছে, জানি না। ও আমার কখনও কোনওদিন উপকারে আসেনি। ২০১৬-র ডিসেম্বর থেকে উদয়। মেয়র অবশ্য বৈশাখী প্রশ্নে নিজের বক্তব্যে অনড়। উল্টে রত্নার বক্তব্যের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, বিপদের দিনে পাশে দাঁড়ানো বন্ধুকে অস্বীকার করতে আমি দেখিনি। বৈশাখী বাড়িতে নিয়মিত আসত। রত্না ওর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলত। রান্না করে খাওয়াত। বৈরিতা থাকতে পারে, কিন্তু বাস্তবকে অস্বীকার করছে কেন? বৈশাখী আমার বিপদের বন্ধু। পাশে দাঁড়ানোর জন্য নিশ্চয় আমার ওপর বর্তায়। আমি প্রস্তুত। বৈশাখী-পর্বে তিনি যে বেজায় ক্ষুব্ধ এর আগেই তা স্পষ্ট করে দেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। বলেন, আমি কখনও চাইনি বৈশাখী আমাদের পারিবারিক বন্ধু হোক। কিছুদিন আগে শুনলাম আমি নাকি বৈশাখীর কাছে দৌড়ে গিয়েছি। ভগবান করুন, এমন দিন না আসে যেদিন বৈশাখীর কাছে আমাকে যেতে হয়। বৈশাখীর সাহায্য নেওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। কিছুদিন আগে থেকে বেহালার বাড়ি ছেড়ে সম্প্রতি গোলপার্কের একটি আবাসনে থাকছেন মেয়র। নিরাপত্তার অভাব বোধ করে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। বলেছেন, আমি এখন যেখানে থাকি, সেখানে শান্তিতে আছি। সেই শান্তি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে। তাই পুলিশের দ্বারস্থ হয়েছি। এ নিয়েও স্বামী শোভনকে বিঁধেছেন রত্না। বলেছেন, ওর মধ্যে ফিয়ার সাইকোসিস কাজ করছে। নাহলে কেন এসব ভাবছেন? কেন ভাবছেন গুণ্ডা দিয়ে বের করে দেবেন। আমি সেরকম মেয়ে নই। উনি নিজেই নিজের শান্তি বিঘ্নিত করছেন। দুষ্কৃতী কেন, আমি নিজেও ওকে বের করতে যাব না। দাম্পত্যের বয়স কুড়ি বছরেরও বেশি। রত্না-শোভনের দুই সন্তান রয়েছে। এরকম অবস্থায় দু’জনের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget