এক্সপ্লোর

রোগীর পরিবারের সঙ্গে বচসার জের, এসএসকেএমে ফের কর্মবিরতি

কলকাতা: এসএসকেএম হাসপাতালে ফের কর্মবিরতি। কাজ শিকেয় তুলে আন্দোলনে ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। অধিকর্তার ঘরের সামনে বিক্ষোভ। দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে রইলেন সুপার ও অধিকর্তা। চূড়ান্ত হয়রানির শিকার রোগী ও তাঁদের পরিজনরা। ঘটনার সূত্রপাৎ বুধবার রাত ৯টা নাগাদ। গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে নিয়ে আসা হয় উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা, বছর ছয়েকের মোস্তাফিজুর রহমানকে। পরিবারের অভিযোগ, চিকিৎসা না করে দীর্ঘক্ষণ জরুরি বিভাগে ফেলে রাখা হয় তাকে৷ প্রতিবাদ করায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসা বেধে যায় শিশুর পরিবারের। অভিযোগ, বচসা চলাকালীন এক জুনিয়র ডাক্তার এবং এক ইন্টার্নকে মারধর করেন শিশুর পরিজনরা। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে হাসপাতাল। রাতে পুলিশ এবং এসএসকেএমের সুপার হাসপাতালে পৌঁছলে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের আরও অভিযোগ, বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। কর্মবিরতির জেরে থমকে যায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা। হয়রান হতে হয় রোগী এবং তাঁদের আত্মীয়দের। ঘটনায় ক্ষুব্ধ রাজ্য সরকার। এবিষয়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কাজ না করা অপরাধ। এসএসকেএমের অধিকর্তাকে বলেছি, যাঁরা কাজে যোগ দিচ্ছেন না, তাঁদের তালিকা তৈরি করতে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। নিরাপত্তার আশ্বাস মেলার পর ঘেরাও মুক্ত করা হয় সুপার ও অধিকর্তাকে। কিন্তু, কেন যখন-তখন হাসপাতালে কর্মবিরতি? যাঁদের হাতে মানুষের জীবণ-মরণ নির্ভর করছে, তাঁরা কীভাবে পরিষেবা শিকেয় তুলে এভাবে আন্দোলনে নামেন? দাবি-দাওয়া আদায়ের বিকল্প পথ কি ছিল না? কেন এই ধরণের দায়িত্ব জ্ঞানহীন আচরণ? প্রশ্ন ভুক্তভোগীদের।

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget