এক্সপ্লোর
পরীক্ষায় খারাপ ফল, মায়ের বকুনিতে সোশ্যাল মিডিয়ায় 'গুডবাই' লিখে আত্মঘাতী ছাত্র

কলকাতা: স্কুলের পরীক্ষায় ফল ভাল না করায় মায়ের বকুনি। সোশ্যাল মিডিয়ায় গুডবাই লিখে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র। পশ্চিম পুটিয়ারির ঘটনা। স্কুলে ষাণ্মাসিক পরীক্ষায় ভাল ফল হয়নি। একইসঙ্গে স্কুলে উপস্থিতির হারও কম থাকায় গতকাল মায়ের কাছে বকুনি খায় ওই কিশোর। রাত ১১টা ১ মিনিটে সোশ্যাল মিডিয়ায় গুডবাই লিখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। আজ সকালে তার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে হরিদেবপুর থানার পুলিশ।
Before You Go
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস





















