এক্সপ্লোর

নারদকাণ্ডে মুকুলের মন্তব্য অস্ত্র বিরোধীদের, অস্বস্তিতে তৃণমূল

কলকাতা: ভোটের মাঝে, নারদ নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন খোদ মুকুল রায়। বললেন, যাঁদের ছবি দেখা গিয়েছে তাঁরা কেউ ব্যক্তিগত কাজে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এক পয়সা খরচ করেননি। তা হলে কি সবই দলের স্বার্থে? এই মন্তব্য করে কি দলের শীর্ষ নেতৃত্বর ঘাড়ে দায় চাপালেন মুকুল? প্রশ্ন বিরোধীদের। নারদা কাণ্ড নিয়ে বিরোধীরা যখন দিন দিন চাপ বাড়াচ্ছে, তখন তৃণমূলের অন্যতম সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের গলায় ফের নয়া তত্ত্ব। কয়েক দিন আগেও একই দাবি করেন মুকুল রায়। গত ১৫ এপ্রিল মুকুল রায় মন্তব্য করেন, ঠিক নির্বাচনের আগে একটা নতুন জিনিস আমদানি হল। কি না..স্টিংকাণ্ড। স্টিংকাণ্ডে ছবি দেখানো হচ্ছে। এ টাকা নিচ্ছে, ও টাকা নিচ্ছে। মমতা ব্যানার্জি বলেছেন, দলীয় পর্যায়ে তদন্ত হবে। এটা আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলে যেতে চাই, যাঁদের ছবি দেখছেন, তাঁরা কেউ ব্যক্তিগত কাজে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের সুবিধের জন্য এক পয়সা খরচ করেনি। তদন্ত হোক। তদন্তে সব বেরিয়ে যাবে। এর আগে অবশ্য নারদ নিউজ স্টিং ফুটেজ নিয়ে মুকুল রায়ের গলায় শোনা গিয়েছে ভিন্ন তত্ত্ব। কখনও তিনি দাবি করেছেন, ফুটেজ জাল। এরপর মুকুল দাবি করেন, তহেলকাকাণ্ডের সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষ্মণের ঘুষ নেওয়ার যে ভিডিও সামনে এসেছিল, তাও না কি নকল ছিল! যদিও, বাস্তবটা হল, বঙ্গারু লক্ষ্মণের ঘুষের অভিযোগ প্রমাণিত হয়েছিল। তাঁর সাজাও হয়েছিল। বিরোধীরা কটাক্ষ করে বলছে, নারদের চাপ কতটা তা মুকুল রায়ের বার বার সুর বদল থেকেই বোঝা যাচ্ছে। এখন তাঁর দাবি, এটা আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলে যেতে চাই, যাঁদের ছবি দেখছেন, তাঁরা কেউ ব্যক্তিগত কাজে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের সুবিধের জন্য এক পয়সা খরচ করেনি। মুকুল রায়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের প্রশ্ন, মুকুল রায় কি তা হলে বোঝাতে চাইলেন, সবই দলের জন্য? কিন্তু, তাঁর দলে তো একজনই সব! তা হলে কি শীর্ষ নেতৃত্বের ঘাড়ে দায় চাপালেন মুকুল? এই জল্পনার মাঝেই, নারদকাণ্ড নিয়ে বিরোধীরা এ দিন ফের সুর চড়ায়। পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের মধ্যে নতুন তত্ত্ব খাড়া করতে গিয়ে নয়া বিতর্ক উস্কে দিলেন মুকুল রায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget