এক্সপ্লোর

নারদকাণ্ড: ফিরহাদ হাকিমকে জেরা সিবিআইয়ের

কলকাতা: নারদকাণ্ডে সিবিআই দফতরে হাজির ফিরহাদ হাকিম। দু’ দফায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, হাজিরার জন্য আরও সময় চাইলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন ফিরহাদ হাকিম। সকাল ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, ২ দফায় প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পুর ও নগরোন্নয়নমন্ত্রীকে। প্রথম দফায় রেকর্ড করা হয় বয়ান। দ্বিতীয় দফায় নারদের ফুটেজ দেখিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান গোয়েন্দারা। সূত্রের খবর, নারদের স্টিং ফুটেজ দেখিয়ে ফিরহাদের কাছে সিবিআই জানতে চায়, ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কে বা কারা পরিচয় করিয়ে দিয়েছিলেন? কী বলে নিয়ে এসেছিলেন? ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কী কথা হয়েছিল? কেন টাকা নিয়েছিলেন? যে জায়গায় টাকা নেওয়া হয়েছে সেই জায়গাটি কোথায়? প্রত্যক্ষদর্শী কারা ছিল? সিবিআই সূত্রে খবর, ফিরহাদ বলেন, তিনি নিজে কোনও টাকা নেননি। একটি পুজো কমিটির এক সদস্য ডোনেশন হিসেবে ওই টাকা নিয়েছেন। সিবিআই সূত্রে খবর, ওই ক্লাবের কাছে ডোনেশনের নেওয়ার নথি চাওয়া হবে। নারদকাণ্ডে এখনও পর্যন্ত ১৩ জনের নামে এফআইআর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ১২ জনকে। সিবিআই সূত্রে খবর, এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা নিজাম প্যালেসে গিয়ে আরও সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদন খারিজ করে বলে দেওয়া হয়, আর সময় দেওয়া যাবে না। এই সপ্তাহেই পরিবহণমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। ১৩ জনকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই-এর তরফে রিপোর্ট জমা দেওয়া হবে কলকাতা হাইকোর্টে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget