এক্সপ্লোর

আজ নিট পরীক্ষা, কলকাতায় শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য চলবে মেট্রো

আজ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট। পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টা থেকে বিশেষ মেট্রো পরিষেবা। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। পরীক্ষার্থীদের জন্য লাগবে না কোনও ই-পাস।

কলকাতা : আজ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট। পরীক্ষার্থীদের জন্য কলকাতায় সকাল ১০টা থেকে বিশেষ মেট্রো পরিষেবা। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। পরীক্ষার্থীদের জন্য লাগবে না কোনও ই-পাস। অ্যাডমিট কার্ড থাকলেই মেট্রো স্টেশনে প্রবেশে ছাড়পত্র। কাল থেকে সবার জন্য চালু হচ্ছে মেট্রো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে ১৫ লক্ষ পরীক্ষার্থী । দুপুর দুটো থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে। ন্যাশনাল টেস্ট এজেন্সি (এনটিএ) সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৫৪৬ থেকে বাড়িয়ে করেছে ৩৮৪৩। সেই সঙ্গে প্রতি কক্ষে পরীক্ষার্থীর সংখ্যা ২৪ থেকে কমিয়ে করা হয়েছে ১২। পরীক্ষা হলের বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন রাজ্য  ভিন্ন ভিন্ন ব্যবস্থা নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত পড়ুয়াদের লাইনে দাঁড়ানো নিয়ে পর্যাপ্ত বন্দোবস্ত থাকছে। পরীক্ষার্থীদের জন্য জন্য ‘কী করা যাবে’, ‘কী করা যাবে না’ সংক্রান্ত তথ্যও জানানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে। রবিবার রাজ্যের ৭৭ হাজার পরীক্ষার্থীর নিট পরীক্ষায় বসার কথা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়েই চরম আশঙ্কায় পরীক্ষার্থীরা!!! কারণ করোনা আবহে চলছে না লোকাল ট্রেন! তবে রবিবার নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো চালাবে কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার থাকছে না কোনও ই-পাস। পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই স্টেশনে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবক যেতে পারবেন। স্মার্ট কার্ড না থাকলে পেপার টিকিট ইস্যু করা হবে। রবিবার সকাল ১০টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আপ ও ড়াউন মিলিয়ে ৭৪টি ট্রেন চলবে। পাশাপাশি রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর,   উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ৫০০ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সাড়ে ৮৫০টি বাস চালাবে রবিবার।  পাশাপাশি প্রত্যেক ডিপোতে অতিরিক্ত বাস তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে রাখতে হবে শারীরিক অবস্থা ও সাম্প্রতিক ভ্রমণ সংক্রান্ত তথ্য সম্বলিত স্ব-ঘোষণা ফর্ম। বৈধ সচিত্র পরিচয় পত্র। ব্যক্তিগত হ্যান্ড স্যানিটাইজার (৫০ এমএল)। মাস্ক ও গ্লাভস, জলের বোতল। পরীক্ষা হলের মধ্যে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, হ্যান্ডব্যাগ, গয়নাগাঁটির মতো সামগ্রী নিয়ে আসার অনুমতি দেওয়া হবে না।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget