এক্সপ্লোর

শাসকের গোষ্ঠী-সংঘর্ষ, আহতের চিকিত্সার দাবিতে এনআরএস-এ তাণ্ডব, ওটিতে ঢুকে খুনের হুমকি,গ্রেফতার ৯

কলকাতা: ফের শহরের বুকে হাসপাতালে ঢুকে তাণ্ডব। আবারও আক্রান্ত জুনিয়র ডাক্তাররা। এবার একেবারে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকে গুলি করে খুনের হুমকি। ঘটনার সূত্রপাত বেলেঘাটার নারকেলডাঙায়। রবিবার রাতে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষে, কাওলেশ নামে এক যুবক ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। তাঁকে ভর্তি করা হয় এনআরএস মেডিক্যাল কলেজে। কিন্তু, সেখানে ঠিক মতো চিকিৎ‍সা করা হচ্ছে না এই অভিযোগে তাঁর সতীর্থরা জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাও একেবারে অপারেশন থিয়েটারে ঢুকে। অভিযোগ, দল বেঁধে কয়েকজন অপারেশন থিয়েটারের দরজা খুলে ঢুকে পড়ে। সেখানে কর্তব্যরত চারজন জুনিয়র চিকিৎ‍সককে বেধড়ক মারধর শুরু করে দেয়। অর্কপ্রভ চট্টোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎ‍সকের চোখে ঘুষি মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাকি তিন জুনিয়র ডাক্তারকেও ওটির মধ্যে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, গুলি করে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এনআরএস কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার সময় হাসপাতালে পুলিশ থাকলেও, তাঁরা পরিস্থিতি সামলাতে পারেনি। পরে আরও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুনিয়র ডাক্তারদের উপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎ‍সকদের কাজে বাধা, মারধর, হুমকি-সহ বেশ কিছু ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃতদের ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু, কেন এ ভাবে হাসপাতালের মধ্যে বার বার চিকিৎ‍সকদের আক্রান্ত হতে হবে? এই প্রশ্ন ফের উঠে গেল। সোমবার, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। এনআরএসে পুলিশি নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে কাওলেশ নামে যে যুবকের চিকিৎ‍সায় গাফিলতির অভিযোগে এত কাণ্ড, সে রাতেই মারা যায়। এই ঘটনায় নারকেলডাঙা থানার পুলিশ ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে। ওমপ্রকাশ সিংহ নামে একজকে গ্রেফতারও করা হয়েছে। যে রবিবার রাতে সংঘর্ষে জড়িত একটি গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget