এক্সপ্লোর

ডেঙ্গিতে মৃত আরও এক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিলল ডেঙ্গির মশার লার্ভা

কলকাতা: ডেঙ্গিতে অব্যাহত মৃত্যু। মারণ ভাইরাস প্রাণ কাড়ল দক্ষিণ দমদমের গৃহবধূর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে মিলল ডেঙ্গির জীবাণুবাহক মশার লার্ভা ও পিউপা। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালেও যত্রতত্র জমা জল। সব জায়গাতেই জল জমে। আজব সাফাই জেলাশাসকের। মারণ ডেঙ্গির ছোবলে ফের মৃত্যু। এবার দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুভাষ নগরে। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সুভাষ নগরের বছর বত্রিশের গৃহবধূ চৈতালি গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে ভর্তি করা হয় নাগেরবাজারের একটি হাসপাতালে। শনিবার রাতে সেখানেই মৃত্যু হয় গৃহবধূর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গি বলা হয়েছে। গৃহবধূর মাও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এনআরএস হাসপাতালে ভর্তি। এরই মধ্যে রবিবার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে একাধিক জায়গায় মিলেছে ডেঙ্গির জীবাণুবাহক মশার পিউপা ও লার্ভা। কয়েকদিন আগেই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে রবীন্দ্রভারতীর এক ছাত্রীর। তারপর ক্যাম্পাসে ডেঙ্গির জীবাণুবাহক মশার পিউপা ও লার্ভা মেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে জমা জল সাফ করার নির্দেশ দিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য। সবমিলিয়ে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই হুগলির শ্রীরামপুরে ১৬ জন রোগীর রক্তে মিলেছে ডেঙ্গির সবথেকে মারাত্মক প্রজাতি ডেঙ্গি টু-এর ভাইরাস। পরিস্থিতিতে মোকাবিলায় এদিন শ্রীরামপুর পুরসভায় জরুরি বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রের মেডিক্যাল টিমের সামনে, পুরসভার বিরোধী দলনেতা দাবি করেন, ডেঙ্গির আঁতুড় ঘরে পরিণত হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। শ্রীরামপুর পুরসভার বিরোধী দলনেতার দাবি যে অমূলক নয়, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের এই ছবিতেই তা স্পষ্ট। কিন্তু, কেন এই পরিস্থিতি? যেখানে খোদ মুখ্যমন্ত্রী জমা জল সাফ ও পরিচ্ছনতা বজার রাখার নির্দেশ দিয়েছেন, তারপরও কেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের এই ছবি? আজব সাফাই শোনা গেল হুগলির জেলাশাসকের গলায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আশ্বাস, সোমবার থেকে শুরু হবে সাফাই অভিযান। কিন্তু, এত দেরিতে কেন?    
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget