এক্সপ্লোর

তিলজলায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৪

কলকাতা: তিলজলায় আবাসনের নীচে অস্ত্র কারখানার হদিশ। গ্রেফতার ৪। উদ্ধার ৮টি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তিলজলার সি এন রায় রোডে ১৬ডি আবাসনের একটি ঘরে গোপনে চলছিল অস্ত্রের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে যার পর্দাফাঁস করে পশ্চিম বন্দর ও তিলজলা থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে সৌরভ কুমার, মহম্মদ সরফরাজ আলম, মহম্মদ সোনু ও মহম্মদ রাজু নামে ৪ জন। ফ্ল্যাটে ঢুকতেই চোখ কপালে ওঠে পুলিশের। একে একে উদ্ধার হয় ৮টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি। এছাড়াও মেলে একাধিক লেদ মেশিন, বন্দুক তৈরির অত্যাধুনিক সরঞ্জাম, ৫টি ক্ল্যাম্প ও ২টি মেটাল ফিনিশিং মেশিন। পশ্চিম বন্দর থানার পুলিশ সূত্রে খবর, এক সপ্তাহ আগে, ব্যবসায়ী পরিচয়ে তিলজলার বাসিন্দা শেখ বাবরের কাছ থেকে ফ্ল্যাট ভাড়া নেয় ৪ যুবক। প্রত্যেকেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। সবার অলক্ষ্যে দিনের পর দিন ধরে চলতে থাকে বেআইনি অস্ত্রের কারবার। কীভাবে ধৃতদের সন্ধান পেল পুলিশ? সূত্রের খবর, গত ২৪ জুলাই অস্ত্র-সহ ইমতিয়াজ আহমেদ ও আফরোজ আলম নামে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পশ্চিম বন্দর থানার পুলিশ। তাদের জেরা করতেই মেলে তিলজলার গোপন অস্ত্র কারখানার সন্ধান! তদন্তকারীরা জানতে পেরেছেন, পুলিশের চোখে ধূলো দিতে শহরের বিভিন্ন এলাকায় ডেরা বদলে বদলে থাকত ৪ যুবক। তার মধ্যেই অস্ত্র তৈরি করে চলত কারবার। সাম্প্রতিক অতীতে কলকাতার কাছে কখনও দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর, কখনও হাওড়ার টিকিয়াপাড়ায় মিলেছে অস্ত্র কারখানার হদিশ। এবার খাস কলকাতায়। এই ঘটনায় বাড়ির মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কারাই বা অস্ত্র কিনত, সূত্র সন্ধানে তদন্তকারীরা।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget