এক্সপ্লোর

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনায় বিদ্ধ মীর, ফেসবুক পোস্টেই পাল্টা জবাব

কলকাতা: বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কটাক্ষ-সমালোচনায় বিদ্ধ হলেন রেডিও জকি মীর আফসার আলি। ফেসবুকের মাধ্যমে এর পাল্টা জবাব দিয়েছেন মীর। তাঁর সেই বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। মীরকে খোঁচা দিয়ে অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, মুসলিম হয়ে কেন তিনি বড়দিন পালন বা এই দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। এই ধরনের মন্তব্য দেখে হতবাক হয়ে যান মির। মির বলেছেন, ‘লোকজনের প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কেউ কেউ তো রীতিমতো ধমকের সুরে উপদেশ দিয়েছে, মুসলিম হয়ে তোমার বড়দিন পালন করা উচিত নয়’। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ মীর ফেসবুকের মাধ্যমেই জানিয়েছেন, তিনি বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিবারের একটি ছবি পোস্ট করেছিলেন। কিন্তু এরপর কয়েকজন ‘নির্বোধ’ তাঁকে উপদেশ দিতে শুরু করেন যে, মুসলিম হয়ে ক্রীস্টানদের উত্সবে সামিল হওয়াটা তাঁর উচিত হচ্ছে না। এ ধরনের মন্তব্য আদৌ ভালোভাবে নেননি মীর।কয়েকটি বিদ্বেষমূলক মন্তব্যের স্ক্রিনশট যোগ করে তা ফেসবুকে পোস্ট করার সিদ্ধান্ত নেন বাংলা সিনেমার অভিনেতা। এ ধরনের মন্তব্যকে ‘উদ্বেগজনক প্রবণতা’ বলেও উল্লেখ করেছেন মীর। মীর বলেছেন, ‘আমি রেগে যাইনি..আমি প্রত্যাঘাতও করছি না।আসলে চারদিকে যা ঘটছে তাতে আমি খুবই অবাক হয়ে গিয়েছি। খুব দুঃখের সঙ্গে বুঝতে পেরেছি, আমরা এখন কোথায় দাঁড়িয়ে’। মীর এ প্রসঙ্গে বলেছেন, এখন যা অবস্থা, তাতে তিনি যদি হিন্দু বা খ্রীস্টান সংগঠনকে কিছু দান করেন, তাহলে কিছু মুসলিম তার সমলোচনা করবে। আর তিনি যদি মুসলিম সংগঠনকে কিছু দান করতে চান, তাহলে অন্য ধর্মের উন্মাদরা আপত্তি করতে শুরু করবে। মীর আরও বলেছেন, হতে পারে প্রতিবেশী দেশের লোকজনও তাঁর পোস্টে মন্তব্য করে থাকতে পারে। কিন্তু এটা বলতে বাধা নেই যে, ধর্মোন্মাদদের কোনও সীমান্ত নেই। সারা বিশ্বেই প্রবণতা উদ্বেগজনক। পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘এই মেরি ক্রিসমাস যেরকম আমার, তেমনি তোমারও। কিন্তু আফসোস, তুমি বুঝতে পারনি’।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget