এক্সপ্লোর

ছাত্র বিক্ষোভে উত্তাল সাউথ ক্যালকাটা ল কলেজ, অধ্যক্ষকে ফোন শিক্ষামন্ত্রীর, দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ

কলকাতা:  আইন কলেজে আইন ভঙ্গ। আইন ভেঙে নিজেদের হাতে আইন তুলে নিলেন আইন কলেজেরই পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভে উত্তাল সাউথ ক্যালকাটা ল-কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে বিক্ষোভ। অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে ছাত্রদের হুমকি দেওয়ার অভিযোগ। কলেজে তাণ্ডবের পরেই অধ্যক্ষকে ফোন শিক্ষামন্ত্রীর। দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ। গ্রেফতার করতে নির্দেশ পুলিশকে। ভাঙা হবে টিএমসিপির ইউনিট। জানালেন পার্থ। শুক্রবার সকাল থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর তাণ্ডবে উত্তাল ছিল গড়িয়াহাটের সাউথ ক্যালকাটা ল কলেজ। ভাঙা হয় প্রিন্সিপালের নাম লেখা প্লেট। ভাঙা হয়েছে অধ্যক্ষের ঘরের জানলা। অধ্যক্ষের ঘরের সামনে লাগানো সিসিটিভি মাটিতে গড়াগড়ি খেতে দেখা গিয়েছে। কলেজ কার্যত তছনছ করা হয়েছে। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অধ্যক্ষ তাঁদের কোনও কথা শোনেন না। তাই না কি এ ভাবে তাণ্ডব চালাতে বাধ্য হয়েছে। কলেজ কর্তৃপক্ষের অবশ্য দাবি, আসলে গল্পটা অন্য। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল আসলে টাকার ভাগ নিয়ে। ২০১৬ সাল থেকে সাউথ ক্যালকাটা ল কলেজের সাধারণ সম্পাদক হন তৃণমূল ছাত্র পরিষদের আপন সাহা। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের অপর একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে সাত্যকী দত্তকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করতে চায়। যাতে সিলমোহর দেয় কর্তৃপক্ষ। এই পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। এরই মাঝে এ দিন তুলকালাম কলেজে। কর্তৃপক্ষের দাবি, নতুন সাধারণ সম্পাদক আসার পরেই নবীনবরণ বাবদ তাদের থেকে ২ লক্ষ ২৬ হাজার টাকা চাওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ দেয় ১ লক্ষ ৬০ হাজার টাকা। এরপর আবার, খেলার সরঞ্জাম কেনার জন্য দেড় লক্ষ টাকা চাওয়া হয় ছাত্র সংসদের তরফে। এই টাকা এখনও দেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ সূত্রে দাবি। অভিযোগ, এই সব টাকার ভাগ কে নেবে, মূলত তা নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছে। সূত্রের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের যে গোষ্ঠী এ দিন তাণ্ডব চালিয়েছে, তাদের মাথায় হাত রয়েছে রাজ্যের এক মন্ত্রীর। শিক্ষামন্ত্রী অবশ্য গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজে টিএমসিপির ইউনিট ভেঙে দেওয়া হবে। অধ্যক্ষকে বলেছি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে। যাঁরা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের পতাকা নিয়ে যাঁরা এ সব কাজ করছে তাঁদের বরদাস্ত করা হবে না। আগামী ছাত্র সংসদের নির্বাচন হবে রাজ্য সরকারের তৈরি করা নতুন বিধি অনুযায়ী। যাতে বলা হয়েছে, ছাত্র সংসদের জন্য যে অর্থ বরাদ্দ হবে, তার দায়িত্বে থাকবেন একজন অধ্যাপক। সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষের দাবি, তারা আগেভাগেই এই ব্যবস্থা চালু করতে চেয়েছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। আর তাই, অর্থই হয়ে উঠল অনর্থ।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget